ক্রিস্টমাসের আনন্দে বুঁদ টলি থেকে বলি, তারকারা মাতলেন হৈ হুল্লোড়ে
কেউ পুরো দিনটাতেই গা ভাসালেন পথশিশুদের সঙ্গে , কেউ বা নিজের পরিবারকে আলাদা করে সময় দিলেন। ধরন যেমনই হোক , এই দিনে নিজের মতো করে আনন্দে গা ভাসানোর কোনও সুযোগ ছাড়লেন না বলিউড কিংবা টলিউড স্টাররা।
কেউ পুরো দিনটাতেই গা ভাসালেন পথশিশুদের সঙ্গে , কেউ বা নিজের পরিবারকে আলাদা করে সময় দিলেন। ধরন যেমনই হোক , এই দিনে নিজের মতো করে আনন্দে গা ভাসানোর কোনও সুযোগ ছাড়লেন না বলিউড কিংবা টলিউড স্টাররা। একনজরে দেখে নেওয়া যাক, বলি থেকে টলি পাড়ায় উৎসব উদযাপনের ছবিটা।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
বড়দিনের আনন্দে গা ভাসিয়েছেন টলিউড মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। তাঁর এই দিনের উদযাপনের সঙ্গী ছিল তাঁর ছেলে মিশুক। সান্টা ও মিশুকের সঙ্গে প্রিক্রিস্টমাস সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রসেনজিৎ।

সলমান খান
সেলিব্রেশনের পক্ষে একদস সেরা সময় এখন সলমানের। 'টাইগার জিন্দা হ্যায়'-এর সাফল্য, আর তার সঙ্গে ক্রিস্টমাসের আনন্দ। সব মিলিয়ে আপাতত উৎসবের মেজাজে বলিউডের 'ভাইজান'। এই উৎসবে যোগ দিয়েছেন ক্যাটরিনাও।

অক্ষয় কুমার
স্ত্রী টুইঙ্কিলের সঙ্গে মিলে এদিন ক্রিস্টমাস উপলক্ষ্যে বাড়ি সাজিয়েছেন অক্ষয়। শুধু তাই নয় , ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বাড়ির ক্রিস্টমাস ট্রি-এর সামনে দু'জনের নাচের ভিডিও-ও।

আলিয়া-ক্যাটরিনা
গোটা বলিউড যখন ক্রিস্টমাস উপলক্ষ্যে আনন্দে মেতেছে, তখন উৎসবে গা ভাসিয়েছেন বি' টাউনের ব্যাস্ততম দুই অভিনেত্রী ক্যাটরিনা ও আলিয়া। সেই ছবি তাঁরা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেন।

কঙ্গনা রানাউত
কেকের সাইজ যেমনই হোক, তা মুখে পুড়ে ফেলার কোনও সুযোগ হাতছাডা় করেন না কঙ্গনা। 'মণিকর্নিকা' চবির সেট-এ এদিন কেক খেয়ে ক্রিস্টমাস উদযাপন করেন কঙ্গনা।

বরুণ ধওয়ান
ক্রিস্টমাসের আগের দিনটা পথছ শিশুদের সঙ্গে মেতে ছিলেন অভিনেতা বরুণ ধওয়ান। একঝাঁক শিশুর হাসির মাঝে বরুণ এদিন তাঁর ক্রিস্টমাসের আনন্দ খুঁজে পান।

ফারহা খান
পরিচালক তথা কোরিওগ্রাফার পারহা খান এদিন সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। যে ছবিতে ফারহার তিন সন্তানকে দেখা যাচ্ছে।

করণ জোহার
নিজের দুই যমজ সন্তান যশ ও রুহির ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সকলকে ক্রিস্টমাসের শুভেচ্ছা জানান পরিচালক ,প্রযোজক করণ জোহার। ছবিতে করণের দুই সন্তানকে সান্টাক্লজের বেশে দেখা গেল।












Click it and Unblock the Notifications