Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফারহান থেকে রণবীর-মালাইকা-অর্জুন,'১৮-এ বলিউড তারকাদের 'গোপন সম্পর্ক' কেড়েছে নজর

বলিউড চিরকালই একটার পর একটা মুখরোচক খবরে মেতে থাকে! তারকাদের ব্যক্তিগত জীবনও তারমধ্যে পড়ে যায়।

বলিউড চিরকালই একটার পর একটা মুখরোচক খবরে মেতে থাকে! তারকাদের ব্যক্তিগত জীবনও তারমধ্যে পড়ে যায়। অভিনেতা অভিনেত্রীদের ফিল্মি কেরিয়ার চেয়েও অনেক সময়ে বেশি গুরুত্ব পেয়ে থাকে তাঁদের ব্যক্তিগত জীবন। ২০১৮ সালেও একাধিক তারকার ব্যক্তিগত জীবনের একাধিক খবর প্রকাশ্যে আসে। ফারহান আখতার, থেকে অর্জুন কাপুর , বিভিন্ন তারকার প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে।

ফারহান-শিবানী

ফারহানের বিবাহ বিচ্ছেদের পর থেকে বহুবার বহু অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। তবে , ২০১৮ সালে ফারহানের প্রেমের খবর আর গুঞ্জনের মধ্যে থেকে থাকেনি, তা বেরিয়ে আসে প্রকাশ্যে। সঞ্চালিকা শিবানী ধান্দেকরের সঙ্গে ফরহানের প্রেম এই বছরে খবরের শিরোনাম কেড়ে নেয়।

অর্জুন-মালাইকা

অর্জুন-মালাইকা

অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা আরোরা প্রেম রীতিমত তাক লাগিয়েছে বছরের শেষভাগে! সলমনের দাদা আরবাজ খানের সঙ্গে মালাইকার বিবাহ বিচ্ছেদের অন্যতমন কারণ হিসাবে অনেকেই দায়ী করে অর্জুনকে। অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্ক বহুদিন ধরে গোপন থাকলেও, তা ২০১৮ সালে কার্যত প্রকাশ্যে চলে আসে।

রণবীর-আলিয়া

রণবীর-আলিয়া

গুঞ্জন বহুদিন ধরেই ছিল। তবে, অনেকেই ভেবেছিলেন 'ব্রহ্মাস্ত্র' ছবির জন্য রণবীর কাপর ও আলিয়া ভাটের সম্পর্ক ঘিরে আলোচনা চলছে। কিন্তু ২০১৮ সাল আসতেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যায়। আপাতত আলিয়ার সঙ্গেই রণবীর কাপুরের সম্পর্ক জোরদার বলে খবর!

সুস্মিতা-রোহমন

সুস্মিতা-রোহমন

২৭ বছর বয়সী রোহমন শলের সঙ্গে ৪৩ বছরের সুস্মিতার সম্পর্ক ঘিরেও জলঘোলা কম হয়নি। শোনা যায়, রোহমন সুস্মিতার ১১ তম বয়ফ্রেন্ড । আর এই বয়ফ্রেন্ডের সঙ্গে সুস্মিতার গোপন সম্পর্কের খবর ২০১৮ সালে প্রকাশ্যে আসে।

টাইগার স্রফ-দীশা পাটানি

টাইগার স্রফ-দীশা পাটানি

'বাগী' স্টার টাইগার দীশা পাটানির প্রেম নিয় বিস্তর আলোচনা হয় বলিউডে। শোনা যায়, এই দুই তারকা সম্পর্কের ঘনিষ্ঠতার দিকে এগিয়ে চলতে শুরু করেছেন ।

মৌনী রায় -আয়ান মুখোপাধ্যায়

মৌনী রায় -আয়ান মুখোপাধ্যায়

২০১৮ সালের দুর্গাপুজোকে ঘিরে আয়ান মুখোপাধ্যায় ও মৌনী রায়ের সম্পর্ক ঘিরে গুঞ্জন আরও চরমে পৌঁছয়। এই বছর 'ব্রহ্মাস্ত্র' ছবির পরিচালক আয়ানদের বাড়ির দুর্গাপুজোয় মৌনীর সঙ্গে আয়ানের ঘনিষ্ঠতা রীতিমত নজর কেড়েছে সকলের। এরপর তাঁদের ডেটিং এর খবরও প্রকাশ্যে আসতে থাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+