Stree 2: ফেল শাহরুখও, শ্রদ্ধা-রাজকুমার রাওয়ের স্ত্রী-২ গড়ল বলিপাড়ায় নয়া রেকর্ড
বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে শ্রদ্ধা কাপুরের ছবি স্ত্রী-২। একের পর এক রেকর্ড ভেঙে বক্স অফিসে বলিউডের সর্বোচ্চ কালেকশনের রেকর্ড গড়ল স্ত্রী ২। শুধুমাত্র ভারতেই ৫৮৬ কোটি টাকা কালেক্ট করেছে ছবিটি। এর আগে ৫৮২ কোটি টাকা কালেক্ট করেছিল শাহরুখ খানের জওয়ান। স্ত্রী ২ সেই রেকর্ডও ভেঙে দিয়েছে।
গদর ২, পাঠান, অ্যানিম্যালের রেকর্ডও ভেঙে ফেলেছে স্ত্রী ২। রাজ কুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ছবিটি এতোটাই পছন্দ হয়েছে দর্শকদের যে ওটিটি রিলিজের আগে পর্যন্ত বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে ছবিটি। ৫৮৬ কোটি টাকা কালেক্ট করে বলিউডে হায়েস্ট গ্রসিং ফিল্মে পরিণত হয়েছে।

গত ১৫ অগাস্টে ছবিটি মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই বক্স অফিসে রেকর্ড গড়ে ফেলেছিল ছবিটি। প্রতিদিনই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে ছবিটি। শ্রদ্ধা কাপুর-রাজকুমার রাওয়ের হরর কমেডি ছবিটি এতোটাই পছন্দ হয়েছে দর্শকদের যে বক্স অফিস কালেকশন কিছুতেই কমছে না। মাত্র ১৮ দিনেই কেবল ভারতে ৫০৮ কোটি টাকা বক্স অফিসে কালেক্ট করে ফেলেছিল ছবিটি।
গ্লোবাল কালেকশনে প্রায় ১০০০ কোটির কাছে পৌঁছে গিয়েছে ছবিটি। ইতিমধ্যেই ৭৯৮ কোটি টাকা কালেক্ট করে ফেলেছে স্ত্রী ২। ছবিতে শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও ছাড়াও রয়েছেন পঙ্গজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, অপারশক্তি খুরানা। তমন্না ভাটিয়ার আইটেম নম্বারও মুগ্ধ করেছে দর্শকদের। এছাড়াও উপরি পাওনা হিসেবে দর্শকরা অক্ষয় কুমার বরুণ ধবনকে পেয়েছেন অতিথি শিল্পী হিসেবে।












Click it and Unblock the Notifications