ফিট এন্ড ফাইন বডি ধরে রাখতে তারকাদের ভরসা বাড়ির খাবার

ফিট এন্ড ফাইন বডি ধরে রাখতে তারকাদের ভরসা বাড়ির খাবার

রূপোলি পর্দার তারকা থেকে শুরু করে খেলার মাঠের তারকাদের সুন্দর ছিপছিপে চেহারা দেখে মনে মনে ঈর্ষা হয়। ভাবতে শুরু করি কীভাবে এত সুন্দর চেহারা তারা ধরে রাখেন ? এর পিছনে কিন্তু রয়েছে কঠোর পরিশ্রম ও অত্যাধিক সহনশীলতা রয়েছে। অভিনেতা ও অভিনেত্রীরা কিন্তু নিজেদেরকে কড়া অনুশাসনের মধ্যে রাখেন। সময় মতো শরীরচর্চা, স্বাস্থ্যকর ডায়েট তাদের রোজের রুটিনের অংশ। বেশির ভাগ অভিনেতা-অভিনেত্রীই কিন্তু নিয়মিত বাড়ির খাবারের উপরেই ভরসা রাখেন। তবে, বেশিরভাগ তারকাদের 'মাস্টারশেফ' তাদের মায়েরা। সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অনেক তারকাই ভারতীয় খাবারের প্রতি তাদের ভালবাসার কথা স্বীকার করেছেন। বিশেষ করে তাদের মায়েদের হাতে তৈরি খাবারের প্রতি সব থেকে বেশি ভালোবাসা রয়েছে তাদের।

জনপ্রিয় তারকাদের যে সমস্ত দেশি খাবার পছন্দ করেন তার তালিকা এখানে দেওয়া হল।

বিরাট কোলহি

বিরাট কোলহি

খাবারের ব্যাপারে এমনিতেই পাঁচ-ছয় বছর ধরে কঠোর শৃঙ্খলা মেনে চলেন কোহলি। উত্তর ভারতীয় হওয়ায় তার আমিষ-প্রীতিটা স্বাভাবিক হওয়ার কথা। কাবাব, তন্দুরি চিকেন আর মটন উত্তর ভারতীয়দের খাদ্য-সংস্কৃতির অংশ। ভারতের অধিনায়ক একসময় এসব খাবার পছন্দ করলেও চার মাস ধরেই তিনি নিরামিষাশী,বলে এমনটাই জানা গেছে। বিরাটের সবথেকে পছন্দের খাবার হল তার মায়ের হাতের তৈরি রাজমা চাওয়াল। যখনই বিরাট দিল্লির বাড়িতে আসেন, তখন মায়ের হাতে তৈরি রাজমা চাওয়াল না খেয়ে তিনি যান না।

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা তার মাকে বিশ্বের অন্যতম সেরা রাঁধুনি বলেন। অভিনেত্রী তার মায়ের হাতে তৈরি অনেক সিন্ধি খাবার খেতে পছন্দ করেন, যার মধ্যে রয়েছে আলু টুক, সিন্ধি কাধি এবং ভাজা ভিন্ডি ইত্যাদি।

ঊর্বশী রাউতেলা

ঊর্বশী রাউতেলা

ঊর্বশীর উত্তরাখন্ডে তার বাড়িতে ফিরে যাওয়ার অর্থ হল তার প্রিয় ডেজার্ট আরসার স্বাদগ্রহণ। একটি ঐতিহ্যবাহী পাহাড়ি খাবার, যা বিবাহ এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠান উদযাপনের সময় তৈরি করা হয়। রাউতেলা তার মায়ের হাতের তৈরি খাবার খেতে বেশ পছন্দ করেন। তিনি জানান, ভারতীয় খাবার তাকে সব থেকে বেশি আকৃষ্ট করে।

তাপসী পান্নু

তাপসী পান্নু

যখনই তাপসী পান্নু বাড়িতে যান, তিনি তার মাকে 'মটর পনির' রান্না করতে বলেন, মায়ের হাতে তৈরি এই খাবার খেতে তিনি সবথেকে বেশি পছন্দ করেন।

একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, স্কুলে পড়ার সময় তার মা ব্রেকফাস্টে যে ব্রেড পিৎজা'বানিয়ে দিতেন, তা তিনি আজও মিস করেন।

রণদীপ হুডা

রণদীপ হুডা

রণদীপ হুডা দেশি খাবার পছন্দ করেন। মাখন, ডাল তরকা, আলু গোবি এবং পরোটা খেতে তিনি ভালোবাসেন। বলিউড হাঙ্কও গাজার মেথি এতোটাই ভালবাসেন, যে তার খাদ্য তালিকায় এই মেনুটি থাকবেই।

 কাজল

কাজল

কুচ কুছ হোতা হ্য়ায় অঞ্জলি কিন্তু ভিষণ ভোজনরসিক। যদিও সে তার মাকাই কি রুটি, মাখন এবং দেশি ঘি দিয়ে আলু পরোটা খেতে ভালবাসেন। বাঙালি হওয়ায় মাছের ঝোল এবং কাঁকড়া ছাড়া তার চলে না। প্রতিদিনের খাদ্যাভাসে এই মেনুটি তার চাই।

করিশমা কাপুর

করিশমা কাপুর

ভারতীয় খাবার যে তার সবথেকে বেশি পছন্দ, সেই কথা লোলো নিজেই জানিয়েছেন । বিরিয়ানি, কালি ডাল এবং পালং পনির তার পরম প্রিয় খাবার।

আফতাব শিবদাসানি

আফতাব শিবদাসানি

আফতাব সিন্ধি খাবার বেশ পছন্দ করেন। তিনি জানিয়েছেন তার ঠাকুমার হাতের রান্না তার সবথেকে বেশি প্রিয়। সিন্ধি ভাজা ভিন্ডি খেতে তিনি আজও পছন্দ করেন।

 সইফ আলি খান

সইফ আলি খান

সইফ আলি খানের প্রিয় খাবার হল ভিন্ডি, ডাল, গাজর মটর এবং রুটি । পাশাপাশি কঠোর ডায়েট পালনের মাঝে স্বাদ পরিবর্তনের জন্য পছন্দদের মাছ ভাত খান।

 রাধিকা আপ্তে

রাধিকা আপ্তে

আভিনেত্রী দক্ষিণ ভারতীয় মাছের ঝোলের প্রতি আকৃষ্ট হন। পাশাপাশি কোঙ্কনি মাছের ঝোল তার ভিষণ পছন্দের।

 রণবিজয়

রণবিজয়

রণবিজয়ের বাড়ির রাজমা চাওয়ালের প্রতি তার ভালোবাসা জাহির করেছেন। রণদীপ হুডার মতো তিনিও জানিয়েছেন, রাজমা চাওয়াল ছাড়া জীবনের কোনও অর্থ নেই ।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+