সঞ্জয়–সলমনকে সহানুভূতি,রিয়াকে নয় কেন, প্রশ্ন তুলে সরব হলেন অনুরাগ কাশ্যপ, সোনমরা
সঞ্জয়–সলমনকে সহানুভূতি,রিয়াকে নয় কেন, প্রশ্ন তুলে সরব হলেন অনুরাগ কাশ্যপ, সোনমরা
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হয়েছেন রিয়া চক্রর্তী। ঠাঁই হয়েছে বাইকুল্লা মহিলা সংশোধনাগারে। রিয়ার গ্রেফতারের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, তা হল মেয়ে বলেই কি রিয়াকে এত অপমান–লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন উঠে এসেছে যে সলমন খান–সঞ্জয় দত্তের বেলায় যে সহানূভূতি দেখানো হয়েছিল, রিয়া চক্রবর্তীর বেলায় তা ব্যতিক্রম হল কেন? নেটিজেনদের পাশাপাশি বলিউডের একাংশ এ নিয়ে সরব হয়েছেন। 'নিউজ মিডিয়া অফ ইন্ডিয়া’ নামের এক চিঠিতে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনুরাগ কাশ্যপ, সোনম কাপুর, জোয়া আখতার ও গৌরী শিণ্ডে সহ ২৫০০ জন। যেসব বলিউড সেলেবরা এতদিন মুখ খোলেননি, তাঁরাই এখন রিয়ার গ্রেফতারের পর সরব হয়েছেন। সুশান্ত মৃত্যুকে কেন্দ্র করে রিয়ার গ্রেফতারি নিয়ে মিডিয়া যেভাবে কাঁটাছেঁড়া করছে তা একেবারেই পছন্দ নয় এবং তা গণতন্ত্র বিরোধী। এবার তাই ২৫০০ জন ও ৬০টি সংস্থা মিলে রিয়ার পাশে দাঁড়িয়েছে। রিয়ার সঙ্গে মিডিয়া যেভাবে আচরণ করছে তার তীব্র সমালোচনা করা হয়েছে এই চিঠির মাধ্যমে।
সুশান্তের মৃত্যুর ঘটনায় তদন্তে নেমে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো রিয়া সহ অভিনেত্রীর ভাই শৌভিক সহ সুশান্তের আরও দুই কর্মীকে গ্রেফতার করেছে।












Click it and Unblock the Notifications