শিল্পা-করিশ্মারা কোন কোন ব্যবসার সঙ্গে যুক্ত জানেন!বলি-নায়িকাদের শিল্পোদ্যোগ নিয়ে কিছু তথ্য
কথায় বলে, বলিউড জুড়ে যতটা গ্ল্যামার, ঠিক ততটাই অর্থ উপার্জনের সুযোগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বলিউডের সঙ্গে যুক্ত অনেকেই নিজের কেরিয়ারের পাশাপাশি অনেক ধরনের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন
কথায় বলে, বলিউড জুড়ে যতটা গ্ল্যামার, ঠিক ততটাই অর্থ উপার্জনের সুযোগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বলিউডের সঙ্গে যুক্ত অনেকেই নিজের কেরিয়ারের পাশাপাশি অনেক ধরনের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। এঁদের মধ্যে বহু বলিউড অভিনেত্রীই রয়েছেন যাঁরা, সাফল্যের সঙ্গে নিজেদের অভিনয়ের ফাঁকেই ব্যবসায়িক উদ্যোগ নিয়েছেন। দেখে নেওয়া যাক ,এরকমই কিছু অভিনেত্রীদের তালিকা।

শিল্পা শেট্টি
মিসেস কুন্দ্রা শিল্পা এতদিন মাতিয়েছেন বলিউড। সফল উদ্য়োগপতি রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পাও বাণিজ্যিক উদ্যোগের দিক থেকে কিছু কম যান না। মুম্বইয়ের আইওসিস সংস্থার সঙ্গে নাম জুড়েছেন শিল্পা। এই সংস্থার হাত ধরে তিনি পারফিউম ও ফিটনেট ডিভিডি লঞ্চ করার চুক্তিতে রয়েছেন।

সুস্মিতা সেন
অভিনেত্রী সুস্মিতা সেনও বাণিজ্যিক দিক থেকে পিছিয়ে নেই। তাঁর নিজস্ব জুয়েলারি রিটেল শপ রয়েছে দুবাইয়ে। এই ব্যবসা সুস্মিতার সঙ্গে দেখা শোনা করেন তাঁর মা। এছাড়াও প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা নিজের একটি প্রোডাকশান হাউস খুলেছেন।

লারা দত্ত
আরও এক প্রাক্তন মিস ইউনিভার্স বলিউডে অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অভিনয়ের পাশাপাশি লারাও চালু করেছেন তাঁর নিজের প্রোডাকশান সংস্থা। এছাড়াও একাধিক বুটিকের সঙ্গে তাঁর পার্টনারসিপ রয়েছে। বিভিন্ন ফিটনেস ভিডিও-র ডিভিডি থেকেও তিনি উপার্জন করেন।

দীপান্বিতা শর্মা
অভিনেত্রী হিসাবে এককালে নিজেকে প্রতিষ্ঠিত করেন দীপান্বিতা শর্মা। কিন্তু সেভাবে বলিউডে তিনি পরিচিতি পাননি। তবে বিভিন্ন সফরমূলক ব্যবসার সঙ্গে তিনি আপাতত জড়িত।

করিশ্মা কাপুর
অভিনেত্রী করিশ্মা কাপুর ডিভোর্সের পর থেকে একাই সামলাচ্ছেন দুই ছেলে মেয়েকে। অভিনয়ে দিকে তিনি সেভাবে এগিয়ে না গেলেও , ব্যবসায়িক উদ্যোগে রয়েছেন তিনি। একটি ই-কমার্স পোর্টালের ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে জড়িত তিনি। এই পোর্টালটি বেবি কেয়ার প্রোডাক্ট তৈরি করে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications