প্রকাশ্যে এল সোনম পুত্রের ছবি, খুশিতে চোখে জল অভিনেত্রীর
প্রকাশ্যে এল সোনম পুত্রের ছবি, খুশিতে চোখে জল অভিনেত্রীর
প্রকাশ্যে এসেছে অভিনেত্রী সোনম কাপুর ও আনন্দ আহুজার প্রথম সন্তানের ছবি। শনিবার পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। এই খুশির খবরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সোনম নিজেই। আনন্দে আত্মহারা হয়েছেন দাদু অনিল কাপুরও। সোশ্যাল মিডিয়ায় সোমবার প্রাকাশ্যে আসে সোনমের বেবি বয়ের প্রথম ছবি। সোনমকে দেখতে আসেন তাঁর মা সুনীতা কাপুর। মায়ের কাছে ছেলেকে দেখাতেই কান্নায় ভেঙে পড়েন সোনম। অভিনেত্রীর কান্নার ছবিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

কাপুর পরিবারে খুশি হাওয়া
পোস্ট করা ছবিতে অভিনেত্রী সোনমকে দেখা যাচ্ছে কালো পুলওভারে। এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। তাঁর হাত ধরে রয়েছেন এক মহিলা। সামনে একটি মুভিং বেডে রাখা আছে সদ্যজাতকে। তাঁর মুখ দেখতে এসেছেন দিদা সুনীতা কাপুর। সেই মুহূর্তের আবেগ ধরে রাখতে পারেননি অভিনেত্রী। মায়ের ও ছেলের সেই মিলন মুহূর্তে কেঁদে ফেলেন অভিনেত্রীও। আর এই আবেগঘন ছবি হটকেকের মতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কাপুর পরিবারে এখন খুশির হাওয়া, শনিবার তাঁরা স্বাগত জানিয়েছেন পরিবারের নতুন সদস্যকে। বেশ খুশি খুশি রব।
কী পোস্ট করলেন রিয়া
রিয়া কাপুর সোনম কাপুরের বোন। তিনি ইনস্টাগ্রামে ছবিগুলি শেয়ার করেছেন। ছবি পোস্ট করার পাশাপাশি তিনি সুন্দর ক্যাপশনও লিখেছেন। সেখানে তিনি জানিয়েছেন, 'আমি তোমাকে ভালোবাসি @সোনমকাপুর সবচেয়ে সাহসী মা এবং @আনন্দহুজা সবচেয়ে প্রেমময় বাবা। বিশেষ উল্লেখ নতুন দিদাকে @kapoor.sunita #mynephew #everydayphenomenal।"

কী প্রতিক্রিয়া তারকাদের
এই ছবিতে অভিনেত্রীর অনেক ভক্তকেই লাইক ও কমেন্ট করতে দেখা গেছে। পাশাপাশি শানায়া কাপুর, কারিশমা কাপুর, রুচিকা কাপুর, খুশি কাপুর, অমৃতা অরোরা, হুমা কুরেশি লাইক ও কমেন্ট করেছেন। সেই সঙ্গে তারকারা হার্ট ইমোজিও শেয়ার করেছেন। এই ছবিতে মালাইকা আরোরা লিখেছেন, অওওও, মাসি। তিনি যে খুব খুশি হয়েছেন তা তাঁর কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে। ভূমি পেডেনকর খুব সুন্দর বলে প্রতিক্রিয়া জানিয়েছেন। করিনা কাপুর জানিয়েছেন, আমি তোমাকে খুব ভালবাসি। আমি তোমার বেস্ট মাসি। ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেত্রীর সঙ্গে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications