Karwa Chauth 2024: স্বামীর জন্য উপস করেন না, ইনস্টাগ্রামে করবা চৌথের মেহেন্দির ছবি শেয়ার করে কী বললেন সোনম
আজ করবা চৌথ। দিনভর বিবাহিত স্ত্রীরা তাঁদের স্বামীর মঙ্গল কামনায় উপবাস রাখেন। তার পরে রাতে চাঁদ উঠলে সেই চাঁদ দেখে এবং স্বামীর হাতে জল খেয়ে তবে উপবাস ভাঙেন তাঁরা। উত্তর ভারতের বড় একটি উৎসব এটি। আশ্বিন মাসের পূর্ণিমার পরে চতুর্থ দিনে এই উৎসব পালন করা হয়।
বলিউডের তারকারা এই উৎসবটি ধুমধাম করে উদযাপন করে থাকেন। নতুন পোশাক থেকে শুরু করে গয়না এমনকী মেহেন্দি পরে একেবারে নতুন কনের মতো সাজের বধূরা। আগের দিন রাত থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে যায়। বলিউড অভিনেত্রী সোনম কাপুর দাবি করেছেন তিনি করবা চৌথ করলেও বরের জন্য উপবাস রাখেননি।

বলিউড অভিনেত্রীর দাবি তিনি কোনও দিনই নাকি কববা চৌথের উপোস বরের জন্য করেননি। তবে এই উৎসবের আবহ তাঁর ভাল লেগেছে। শনিবার পরিবারের সকলের সঙ্গে মেহেন্দি পরেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য তাঁর বাড়িতে অর্থাৎ কাপুর পরিবারে ধুমধাম করে করবা চৌথ উদযাপিত হয়। সেই অনুষ্ঠানে বলিউডের অনেক তারকা আমন্ত্রিত থাকেন।
কাপুর পরিবারের মেহেন্দিতে যোগ দিয়েছেন তিনি। দুই হাতে করবা চৌথ উপলক্ষ্যে মেহেন্দি লাগাচ্ছেন অভিনেত্রী। তাতে স্বীমা আনন্দের নামও লিখেছেন অভিনেত্রী। করবা চৌথের অনুষ্ঠানে যা যা সাজগোজের জন্য করা হয়ে থাকে সবটাই তিনি করেন। কিন্তু উপোস করেন না স্বামীর জন্য। ২০১৮ সালে সোনম কাপুরের সঙ্গে বিয়ে হয় আনন্দ আহুজার সঙ্গে। সেই বছর করবা চৌথ প্রথম করেছিলেন সোনম। ধীরে ধীরে কাপুর পরিবারের অনেক মেয়েরই বিয়ে হয়েছে।
২০২২ সালে বিয়ে হয়েছে রেহা কাপুরের। করণ বালুনিকে বিয়ে করেন রেহা কাপুর। করবা চৌথ উপলক্ষ্যে সব বোনেরা বাপের বাড়িতে এসে হাজির হয়। সোনম এবং রেহা কাপুরও এসেছেন বাপের বাড়িতে। প্রসঙ্গত উল্লেখ্য অধিকাংশ সময়েই সোনম লন্ডনে থাকেন। কারণ সেখানেই থাকেন আনন্দ আহুজা। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে।












Click it and Unblock the Notifications