চাঁদ দেখে স্বামীর হাতে জল খেয়ে করবা চৌথের ব্রত ভাঙলেন এই বলি তারকারা
চাঁদ দেখে স্বামীর হাতে জল খেয়ে করবা চৌথের ব্রত ভাঙলেন এই বলি তারকারা
বৃহস্পতিবার দেশজুড়ে আড়ম্বরের সঙ্গে পালিত হয়েছে করবা চৌথের অনুষ্ঠান। বিবাহিত মহিলারা সকালে সরগি খেয়ে এই উপবাস শুরু করেন, আবার সন্ধ্যায় চাঁদ দেখে তারপর স্বামীর মুখ দেখে এই উপবাস ভঙ্গ করেন। শুধু যে বিবাহিত মহিলারাই উপবাস করেন তা নয় অবিবাহিত মহিলারাও তাদের মনের মানুষ পাওয়ার আশায় এই উপবাস পালন করে থাকেন। এই উপবাস করা খুব শুভ, তবে সাধারণ মানুষের পাশাপাশিও অনেক তারকারাই উপবাস করতে দেখা গেছে। দেখে নিন কোন কোন বলিউড সেলেবরা তার স্বামীদের মঙ্গল কামনার জন্য এই উপবাসের ব্রত রেখেছিলেন এবং কেমন ভাবে সেজে উঠেছিলেন। তাছড়া এই দিনে মেহেন্দি দিয়ে নিজের হাতে মনের মানুষ নাম লিখে থাকেন স্ত্রীরা। এই বিশেষ দিনে মেহেন্দি পরার একটি বিশেষ নিয়ম আছে।
মৌনী রায়
এই করবা চৌথের দিন বলিউড অভিনেত্রী মৌনী রায় নিজের ইনস্টাগ্রামে মেহেন্দি পরা নানান ছবি পোস্ট করেছেন। এক হাতে অভিনেত্রী শিব-পার্বতীর ছবি, অন্য হাতে চাঁদের দিকে তাকিয়ে থাকা নারীর ছবি এঁকেছেন।
শিল্পা শেঠি
বলিউড অভিনেত্রী শিল্পাকে সকলেই চেনেন। তিনিও তাঁর স্বামী রাজ কুন্দ্রার জন্য করবা চৌথের উপবাস পালন করেছিলেন। প্রতি বছর পূর্ণ উদ্যম ও খুশির সঙ্গে এই ব্রত রাখেন। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে মেহেন্দি পরানোর একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে তার পায়ে ও হাতে মেহেন্দি পরতে দেখা গেছে।
দেবিনা বন্দোপাধ্যায়
টেলিভিশন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় স্বামী গুরমিত চৌধুরীর নামে করবা চৌথ উপলক্ষে সুন্দর মেহেন্দি পরেছেন। যেই ছবি তিনি তার ইনস্টাগ্রাম থেকে শেয়ার করেছেন। কয়েক মাস আগে অভিনেত্রী একটি সুন্দর কন্যার সন্তানের জন্ম দিয়েছেন।
সোনম কাপুর
অনিল কাপুরের কন্যা তথা বলি ডিভা সোনম কাপুরও স্বামী আনন্দ আহুজার জন্য করবা চৌথের ব্রত রেখেছিলেন। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রীকে। তাঁকে লাল, সবুজ বেনারসি লেহেঙ্গায় অসাধারণ সুন্দরী লাগছে তাঁকে। তাঁর দিক থেকে চোখ ফেরাতে পারছেন না কেউই।
মোনালিসা
তামিল, তেলেগু, বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হলেন মোনালিসা। তাঁকে করবা চৌথের দিন স্বামীর সঙ্গে রোমান্টিক মুডে ছবি শেয়ার করতে দেখা গেছে। সেই সঙ্গে তিনি অনুগামীদের এই বিশেষ দিনের শুভেচ্ছাও জানিয়েছেন।
ক্যাটরিনা কাইফ
বলি ডিভা ক্যাটরিনা কাইফও স্বামী ভিকি কৌশলের জন্য করবা চৌথের ব্রত রেখেছিলন। হাতে প্রদীপ হাতেও দেখা গেছে অভিনেত্রীকে। তাছাড়া তাঁর স্বামী, শ্বশুর, শ্বাশুড়ির সঙ্গে দেখা গেছে। সুন্দর লাল শাড়িতে সেজে উঠেছেন অভিনেত্রী। হাত ভর্তি মেহেন্দিতে অসাধারণ লাগছে তাঁকে।
রবীনা ট্যান্ডন
বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডন তাঁর স্বামীর মঙ্গল কামনায় করবা চৌথের ব্রত রেখেছিলেন। সুন্দর হলুদ শাড়িতে সেজে উঠেছেন অভিনেত্রী। সেই সঙ্গে পরেছেন ভারী গহনাও। অভিনেত্রীর হাতে দেখা গেছে জলের গ্লাস ও প্রদীপ।












Click it and Unblock the Notifications