কানে রেড কার্পেটে তাক লাগালেন মৌনী, বলি থেকে টলি তারকারা ভরিয়ে দিলেন শুভেচ্ছায়

ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যাল। ১৬ মে থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। ফ্রান্সে আয়োজিত হয়েছে এই ফিল্ম অনুষ্ঠানটি। ৭৬ তম কান ফিল্ম ফেস্টিভ্যালে অনেক তারকারাই লাল গালিচায় হেঁটে নজর কেড়েছেন। বাদ যাননি বঙ্গতনয়া মৌনী রায়ও। তিনিও রেড কার্পেটে হেঁটে সকল অনুগামীদের অবাক করে দিয়েছেন।

নিজের ইনস্টাগ্রামের প্রোফাইলে একাধিক নতুন ছবি শেয়ার করেছেন ব্রহ্মাস্ত্র খ্যাত অভিনেত্রী মৌনী রায়। হলুদ গাউনে অসাধারণ সুন্দর লাগছে বলি ডিভাকে। তাঁর দিক থেকে চোখ ফেরাতে পারছেন না কেউই। লাল গালিচায় মৌনীকে দেখে সত্যিই তারিখ না করে কি আর পারা যায় বলুন।

মৌনীর লুক দেখে কী কমেন্ট করলেন দিশা থেকে শুভশ্রী

কানের রেড কার্পেটের প্রথম দিনে বেশ কিছু নয়া ফটোশ্যুট করেছিলেন মৌনী, যা তিনি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। কালো রঙের ওয়ান সাইড অফ শোল্ডার বডিকন গাউনে নিজেকে লাস্যময়ী করে তুলেছেন তিনি। সেই সঙ্গে চোখে লেন্সকার্ডের কালো রঙের দামি সানগ্লাসও পরতে দেখা গেছে তাঁকে। ছবি শেয়ার করার পাশাপাশি তিনি ক্যাপশনও লিখেছেন, বনজোর কান। আশকা গোরাদিয়া গোবল মৌনীকে দেখে বললেন, চমৎকার। সোনাল চৌহানও বলেন, "অত্যাশ্চর্য।" আমির আলি একটি হার্ট ইমোজি দিয়েছেন। তাঁর ফ্যানেরা কেউ তাঁকে সুন্দর, কেউ বা আবার তাঁকে বলছেন দারুণ গ্ল্যামারাস লাগছে।

কানে অভিনেত্রী মৌনী লুক দেখে বলি থেকে টলি ও ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানিকে দেখা গেছে মৌনীর শেয়ার করা ছবিতে কমেন্ট করতে, তিনি লিখেছেন, ওহ! দারুণ সুন্দর। বাদ যাননি স্বামী সুরজ নাম্বিয়ারও কিন্তু ছবিতে হার্ট ইমোজি দিয়েছেন। টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় মৌনীর ছবিতে লাইক ও কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, গর্জাস।

কানের মঞ্চে মৌনী দারুণ ভাবে উপস্থাপন করলেন। সাদা কালো ছবিতে মাত দিচ্ছেন বলি ডিভা। সানগ্লাসে চোখ ঢেকে ক্যামেরায় ধরা দিলেন অপরূপা মৌনী। অভিনেত্রী লাল গালিচায় হেঁটে যে দারুণ খুশি তা তাঁর নয়া ফটোশ্যুটের ছবি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। রেড কার্পেটে হাটার পর প্রচুর ফটোশ্যুট করেছেন অভিনেত্রী, যদিও সেই ছবি তিনি কিন্তু অনুগামীদের জন্য নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ারও করেছেন। রেড কার্পেটে হাটার আগে মৌনী জানিয়েছেন, আমি কানে আসতে পেরে খুব খুশি।

উল্লেখ্য, কানে উপস্থিত হয়েছিলেন এষা গুপ্তাও। তাঁর লুকসও যেন নজর সকল অনুগামীদের। কান ফিল্ম ফেস্টিভ্যালে ডেবিউ করে ফেললেন অভিনেত্রী অভিনেত্রী। কানের রেড কার্পেটে হাঁটার ছবি শেয়ার করেছেন তিনি নিজেই। সাদা থাইস্লিট পোশাকে গ্ল্যামারাস অভিনেত্রী। এশার এই গাউনটি ডিজাইন করেছেন নিকোলাস জেব্রান। পোশাকের সঙ্গে মিলিয়ে অভিনেত্রীর মুখে ছিল হালকা মেকআপ। ফ্রেড প্যারিশ জুয়েলারি লাইনের একটা সাদা আংটি ও কানের দুলে মোহময়ী তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+