চোখে লেন্স পরে বিপত্তি, চোখে কিছুই দেখতে পাচ্ছেন না অভিনেত্রী, হাসপাতালে ভর্তি টেলি তারকা জশমিন
দুই চোখে মোটা সাদা ব্যান্ডেজ। হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী জাসমিন ভাসিন। কী হয়েছে অভিনেত্রীর। ঘুর উড়েছে অনুরাগীদের। জানা গিয়েছে চোখে নাকি কিছুই দেখতে পাচ্ছেন না তিনি। তড়ি ঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন অভিনেত্রীর কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সেটা হল কীভাবে। কৃত্রিম লেন্স পরার কারণেই নাকি অভিনেত্রীর চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৭ জুলাই তিনি দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। তার জন্য চোখে লেন্স পরেছিলেন অভিনেত্রী। সেটা পরার পরেই নাকি চোখে সমস্যা তৈরি হয়েছিল।

অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে থেকেই চোখে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। অনুষ্ঠানে কোনও মতে যোগ দিয়েই তিনি ছুটে যান হাসপাতালে। চোখে অসহনীয় যন্ত্রণা নিয়ে পুরো অনুষ্ঠান করেছিলেন তিনি। চোখের কষ্ট ঢাকতে সানগ্লাস পরেছিলেন অনুষ্ঠান।
হাসপাতালে চিকিৎসকরা জানান কৃত্রিম লেন্স পরার কারণে তাঁর দুচোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। অনুষ্ঠান যখন শেষ হয় তখন চোখে প্রায় অন্ধকার দেখছিলেন তিনি। কিছুই দেখতে পাচ্ছিলেন না। রাতেই চিকিৎসকের কাছে ছুটে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে যেতেই চিকিৎসকরা জানিয়েছিলেন যে তাঁর চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই চোখে ব্যান্ডে নিয়েই মুম্বইয়ে ফিরে আসেন তিনি। তবে তিন চারদিন তিনি কোনও কাজ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন চিকিৎসকরা। চোখে ব্যান্ডেজ বাধা অবস্থাতেই থাকতে হবে তাঁকে।












Click it and Unblock the Notifications