Bollywood: জানেন কি ভারতের প্রথম বোন ম্যারো ডোনার এই বলি তারকা, বাঁচিয়েছিলেন ছোট্ট শিশুর প্রাণ
বলিউডে ভাইজানের মন দরাজ বলেই পরিচিত। একাধিক নতুন অভিনেতা বলিউডে পা জমিয়েছেন সলমন খানের হাত ধরেই। আবার সলমন খানকে বদমেজাজি একরোখাও বলা হয়ে থাকে। কিন্তু জানেন কি সলমন খান হচ্ছে প্রথম ভারতীয় বোন ম্যারো ডেনার।
সলমন খানের এই দিকটির কথা অনেকেই জানেন না। ২০১০ সালে একটি শিশুকে বোন ম্যারো দিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন একটি শিশুর। মুম্বইয়ের এক চিকিৎসক জানিয়েছেন ২০১০ সালে একটি ছোট্ট শিশু পুজার বোন ম্যারো প্রয়োজন বলে জানতে পেরেছিলেন। তিনি তাঁর ফুটবল টিম নিয়ে হাজির হয়েছিলেন। কিন্তু বোন ম্যারো দিতে হবে শুনে সকলেই পিছিয়ে গিয়েছিলেন।

একমাত্র সলমন খান এবং তাঁর ভাই আরবাজ খান সেখানে ছিলেন। এবং বোন ম্যারো দিয়ে তিনি শিশুটিকে বাঁচিয়েছিলেন। ২০১৪ সালে সুনীল শেট্টি প্রথম খবরটি প্রকাশ করেন। এবং জানিয়েছিলেন সলমন খান হলেন প্রথম বোন ম্যারো ডেনার ভারতের। এখন অনেকেই এই কাজটি সাহস করে করেন। কিন্তু তখন কেউ এগিয়ে আসতেন না।
সকলের মনেই বোন ম্যারো ডোনেট করা নিয়ে একটা ভয় কাজ করত। অথচ একটি ছোট্ট রক্ত পরীক্ষার মতোই এই বোন ম্যারো ডোনেট করা। বরাবরই নিজের রাগের জন্য বলিউডে সমালোচনার মুখে পড়েছেন সলমন খান। সম্প্রতি লরেন্স বৈষ্ণো গ্যাং সলমন খানকে হত্যা করার পরিকল্পনা করেছে বলে জানা গিয়েছে।
সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনাও ঘটেছে। এপ্রিল মাসে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্ট মেন্টে সানে বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতিরা। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে এবং তাদের জেরা করে লরেন্স বৈষ্ণোর নাম জানতে পারে। সিধু মুসেওয়ালাকেও হত্যা করেছিল এই গ্যাং।












Click it and Unblock the Notifications