Kalki 2898 AD: রণবীরের সঙ্গে সিনেমা হলে দীপিকা, কল্কি দেখে কী বললেন অভিনেতা

কল্কি জ্বরে কাবু সকলেই। হু হু করে বাড়ছে বক্স অফিস কালেকশন। প্রতিদিনই প্রায় নতুন নতুন রেকর্ড গড়ছে কল্কি এডি। ইতিমধ্যেই ভারতেই শুধু ৪০০ কোটি পার করে ফেলেছে ছবিটি। এতো ক্রেজ যে ছবির তাতে অভিনয় করেছেন আবার দীপিকা।

অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে তাই মুভি ডেটে গেলেন রণবীর সিং। কল্কি দেখে মুগ্ধ রণবীর বললেন দীপিকার সেরা অভিনয়। দীপিকা-রণবীরে সঙ্গে তাঁর গোটা পরিবারই গিয়েছিল এই সিনেমা দেখতে। মুম্বইয়ে পিভিআরের বাইরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।

Kalki 2898 AD

দীপিকার পরণে ছিল ঢিলে ঢালা পোশাক। সাদা রঙের এভার সাইজ টি শার্ট পরেছিলেন তিনি। মেকআপ ছিল খুবই সামান্য। আর কয়েকদিন পরেই রণবীরের সন্তানের মা হবেন তিনি। প্রথম সন্তান তাঁদের। অন্যদিকে রণবীর সিং পরেছিলেন কালো রঙের পোশাক।

ছবিতে দীপিকা পাড়ুকোন ছা়ড়াও এই ছবিতে রয়েছেন প্রভাস. অমিতাভ বচ্চন, কমল হাসান, বিজয় দেবরকোন্ডা, দিশা পাটানি সহ এক ঝাঁক তারকা। দীপিকা পাড়ুকোন এই ছবিতে অন্তঃসত্ত্বা মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। যাঁর নাম সুমতি রাখা হয়েছে। তাঁর গর্ভেই কল্কি অবতারের জন্ম দেবেন তিনি। প্রভাসের চরিত্রের নাম এখানে ভৈরব। কল্কি অবতারের ভূমিকায় তিনি অভিনয় করেননি। অন্যদিকে অমিতাভ বচ্চন অভিনয় করেছেন অশ্বথামার চরিত্রে।

গোটা ছবিতে অমিতাভ বচ্চনই আসল বলে দাবি করেছিলেন দর্শকরা। প্রভাসকেও ছাপিয়ে গিয়েছেন অমিতাভ বচ্চন। নাগা অশ্বিনের হাইটোক ছবি টক্কর দিতে পারে হলিউডের যেকনোও ছবিকে। দর্শকরা বারবার এই দাবিই করেছে। অর্জুন দেবরকোন্ডা যোগ দিয়েছেন এই ক্যাম্পে। ছবিতে অর্জুনের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ছবি দেশে সোশ্যাল মিডিয়ায় রিভিউ দিয়েছিলেন বিজয় দেবরকোন্ডা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+