কাকাবাবুর অভিনয়ে মুগ্ধ হলেন বিগবি! টুইটে পাঠালেন শুভকামনা, খুশি বুম্বাদা

কাকাবাবুর অভিনয়ে মুগ্ধ হলেন বিগবি! টুইটে পাঠালেন শুভকামনা, খুশি বুম্বাদা

কোভিড মহামারির কারণে বলিউড ও টলিউডের একাধিক সিনেমার রিলিজের তারিখ পিছিয়ে গেছে। তবে ফেব্রুয়ারি মাসের শুরুতেই মুক্তি পেতে চলেছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন’। যেখানে অভিনয় করেছেন বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমার ট্রেলার দেখে মুগ্ধ হয়েছেন বিগ বি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

কাকাবাবুর অভিনয়ে মুগ্ধ হলেন বিগবি! টুইটে পাঠালেন শুভকামনা, খুশি বুম্বাদা


অমিতাভ বচ্চন প্রসেনজিৎতের ডাকনাম 'বুম্বা’ বলে সম্বোধন করে টুইটে 'কাকাবাবুর প্রত্যাবর্তন’ সিনেমার ট্রেলার শেয়ার করে শুভেচ্ছা জানালেন। আগামী মাসের ৪ ফেব্রুয়ারি রিলিজ হবে সিনেমাটি। ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়।

এই ছবিতেও কাকাবাবু অথাৎ রাজা রায়চৌধুরী-র চরিত্রে দেখা যাবে বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ও সন্তুর চরিত্রে দেখা যাবে আরিয়ান ভৌমিককে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তীও।

কাকাবাবু সিরিজের কাহিনী থেকে নতুন ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন’ গল্পটি তৈরি করা হয়েছে। সিনেমার টিজার আগেই প্রকাশ পেয়েছে। এই সিনেমায় শুধু পরিচালকের আসনেই বসে নেই সৃজিত মুখোপাধ্যায়। তিনি অভিনয়ও করেছেন।

এই সিনেমায় অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক। যাকে সন্তুর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। অনির্বাণ চক্রবর্তীকে অমল রায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। লকডাউনের আগে সিনেমার শুটিং করেছিলেন অভিনেতারা। তবে পরে পরিচালক জানিয়েছেন, পোস্ট প্রোডাকশনের কাজ কলকাতায় এসে শেষ হয়েছে। এই সিনেমায় ঠিক কী দেখানো হবে, তা নিয়ে আগ্রহ নেটিজেনদের।

একদিনে বাংলা ও হিন্দিতে মুক্তি পাবে এই রহস্যে ভরা সিনেমা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের চলচ্চিত্রের জাতীয়স্তরে মুক্তির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "আমরা সবাই কাকাবাবুর নতুন অ্যাডভেঞ্চারকে বাংলা রিলিজের সাথে একই দিনে, ৪ঠা ফেব্রুয়ারি হিন্দিতে মুক্তির মাধ্যমে আরও বিস্তৃত দর্শকদের কাছে নিয়ে যেতে প্রস্তুত। আমি বিশ্বাস করি যে এর জাঁকজমক কাকাবাবুর প্রত্যবর্তন' আঞ্চলিক ও জাতীয় উভয় শ্রোতাদের একইভাবে মোহিত করবে। ছবিটি রিলিজ হওয়ার দিন যত এগিয়ে আসছে তত দর্শকদের যেন আর প্রতীক্ষা ক্রমশ বাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+