তেলেগু সিনেমার কর্মীদের ১.৮০ কোটি টাকার সাহায্য করলেন বিগ বি, টুইটে ধন্যবাদ চিরঞ্জীবির
করোনা সঙ্কট মোকাবিলায় বলিউড অভিনেতা–অভিনেত্রীরা এগিয়ে আসছেন সাহায্য করতে। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যে সব কর্মী তাঁদের লকডাউনের জন্য অত্যন্ত আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। বলিউডে এইসব ঠিকা শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছেন বিগ বি। এর পাশাপাশি ফের অমিতাভ বচ্চন তেলেগু সিনেমা কর্মীদের পাশে গিয়েও দাঁড়ালেন। জানা গিয়েছে, অমিতাভ বচ্চন ১.৮০ কোটি টাকা দিয়েছেন তেলেগু সিনেমা কর্মীদের।

বিগ বি–এর এই আর্থিক সহায়তা করার জন্য তাঁকে ধন্যবাদ জানান দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবি, যিনি অমিতাভের সঙ্গে সাই রাও নরসিংহ রাওতে অভিনয় করেছেন। চিরঞ্জীবি টুইটারে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। জানা গিয়েছে, অমিতাভ ১৫০০ টাকার ১২ হাজার করোনা ত্রাণ কুপন দিয়েছেন কর্মীদের। চিরঞ্জীবি টুইট করে বলেন, 'অমিতজি ১৫০০ টাকার ১২ হাজার করোনা ত্রাণ কুপন তেলেগু ফিল্মের দিনমজুরদের মধ্যে বিতরণ করেছেন। আপনাকে খুব বড় করে ধন্যবাদ জানাচ্ছি এই দারুণ উদ্যোগ নেওয়ার জন্য। এই কুপনগুলি বিগবাজারেও চলবে।’ পা অভিনেতাকে ধন্যবাদ টুইট করার পাশাপাশি চিরঞ্জীবি সম্প্রতি বিগ বি ও তাঁর অভিনীত শর্ট ফিল্ম 'ফ্যামিলি’র ছবি দেন। এই ছবিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধের বার্তা দেওয়া হয়েছে।
এই শর্ট ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রনবীর কাপুর, দিলজিত দোসানঝ, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া সহ দক্ষিণ ভারতের বেশ কিছু অভিনেতা।
More From
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications