'পদ্মাবতী' বিতর্কে পার্লামেন্টারি প্যানেলের মুখোমুখি বনশালী, ট্রেলার নিয়েও উঠল আপত্তি

'পদ্মাবতী' নিয়ে বিতর্কের মেগে কিছুতেই কাটছে না। আজ ছবির পরিচালক সঞ্জয়লীলা বনশালীকে উপস্থিত হতে হয় পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সামনে।

'পদ্মাবতী' নিয়ে বিতর্কের মেগে কিছুতেই কাটছে না। আজ ছবির পরিচালক সঞ্জয়লীলা বনশালীকে উপস্থিত হতে হয় পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সামনে। অন্য়দিকে , সেন্সর বোর্ডের প্রধান প্রসূন যোশী উপস্থিত হন ছবি নিয়ে দায়ের হওয়া পিটিশনের বিষয়ে লোক সভা কমিটির সামনে। দুজনেই 'পদ্মাবতী' নিয়ে নিজেদের বক্তব্য পেশ করবেন সংশ্লিষ্ট প্যানেলের সামনে।

'পদ্মাবতী' বিতর্কে পার্লামেন্টারি প্যানেলের মুখোমুখি বনশালী, ট্রেলার নিয়েও উঠল আপত্তি

জানা গিয়েছে তথ্য ও প্রযুক্তির যে প্যানেল গঠন করা হয়ে তাতে রয়েছেন রাজ বব্বর, পরেশ রাওয়াল, অনুরাগ ঠাকুর, সহ ৩০ জন। এঁদের সামনেই নিজের বক্তব্য পেশ করেন পরিচালক সঞ্চয় লীলা বনশালী। পিটিআই সূত্রের খবর, এই প্যানেলের অনেকেই ছবির ট্রেলার মুক্তি নিয়েও আপত্তি জানান। এদিকে, প্যানেলের সামনে সেন্সার বোর্ড প্রধান প্রসূন যোশী জানিয়েছেন , তিনি ছবি এখনও দেখেননি।

এদিকে, পিটিশন বিষয়ক লোকসভা কমিটি , তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছ থেকে এবিষয়ে একটি রিপোর্ট তলব করেছে। জানা গিয়েছে, এই কমিটির ৮ জন সদস্যের মধ্যে ৩ জন ছবি মুক্তি নিয়ে বিরোধিতা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+