গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র , হাসতাপালে দেখতে গেলেন মেয়র ফিরহাদ
বেশ কয়েকদিন ধরেই শয্যাশায়ী সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। প্রবাদপ্রতিম এই শিল্পীর শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে।
বেশ কয়েকদিন ধরেই শয্যাশায়ী সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। প্রবাদপ্রতিম এই শিল্পীর শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে। এদিন তাঁকে হাসপাতালে দেখতে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম।

সূত্রের দাবি, বহুক্ষণ হাসপাতালে নির্মলা মিশ্রের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মহানাগরিক। তবে অসুস্থতার জন্য ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলতে পারেননি সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র । জানা গিয়েছে, বয়সজনিত কারণে অসুস্থতার শিকার এই শিল্পী। এর আগে,নির্মলা মিশ্রের অসুস্থতার খবর শুনে পাশে দাঁড়ায় রাজ্য সরকার। অসুস্থতার জেরে শয্যাশায়ী হয়ে পড়েন স্বর্নণযুগের এই শিল্পী। অসুস্থতার যন্ত্রণা এতটাই ছিল যে একটা সময় 'গান'ই যেন তাঁর কাছে ওষুধ হয়ে ওঠে।
বাংলা চলচ্চিত্রে 'শ্রী লোকনাথ' চলচ্চিত্রে প্লেব্যাকের মধ্য দিয়ে শুরু হয় নির্মলা মিশ্রের পথ চলা। এরপর একের পর এক ছবি ও বাংলা আধুনিক গানে নির্মলা মিশ্ম বাঙালির মন জয় করেন। ৫০ বছরের সঙ্গীত জীবনে তিনি একাধিক সম্মানে ভূষিত হন।












Click it and Unblock the Notifications