স্মোকড ফ্রাইজ থেকে মুর্গ কালিমির্চের রেসিপি জানতে চোখ রাখুন 'রাঁধুনি'-তে
শীতের আমেজ মানেই নানান স্বাদের সবজির মেলা! এত ধরনের সবজির সঙ্গে ভিন্ন পদের রসনায় তৃপ্ত হতে কে না পছন্দ করেন! আর ভোজন রসিক বাঙালি সবসময়েই নতুনত্বের স্বাদে মন ডোবাতে রাজি।
শীতের আমেজ মানেই নানান স্বাদের সবজির মেলা! এত ধরনের সবজির সঙ্গে ভিন্ন পদের রসনায় তৃপ্ত হতে কে না পছন্দ করেন! আর ভোজন রসিক বাঙালি সবসময়েই নতুনত্বের স্বাদে মন ডোবাতে রাজি।

আর বাঙালির এই ভোজন রসিক স্বভাবের কথা মাথায় রেখেই আকাশ আট চ্যানেলের জনপ্রিয় ফুড শো 'রাঁধুনি'। এই সপ্তাহে রাঁধুনিতে থাকছে একাধিক নামী পদের সমাহার। 'স্মোক্ড ফ্রাইজ', 'বেসনের খিচুড়ি', 'মুর্গ কালিমির্চ' সব একাধিক জিভে জল আনা খাবরের সমাহার থাকতে চলেছে এই অনুষ্ঠানে।

এখানেই শেষ নয়, বাঁধাকপির পুডিং, গাজরের পরোটা, লাউ ক্ষীর সহ একাধিক নামী দামী পদের রান্নার রেসিপি থাকছে এই সপ্তাহের 'রাঁধুনি' অনুষ্ঠানে। আর সেই রান্নার স্বাদ পেতে প্রতি সপ্তাহে সোম থেকে শনিবার 'রাঁধুনি'র এই শো দেখতে ভুলবেন না।

Click it and Unblock the Notifications