বিয়ে করতে চলেছেন নুসরত! হবু বর কে জানেন

বছরের প্রথমে শোনা গিয়েছিল গোপনে বিয়ে সেরে ফেলেছেন নুসরত জাহান। বছরের মাঝামাঝি নুসরতের সঙ্গে একা নামী প্রযোজকের সম্পর্কের খবর ঘিরে গুঞ্জন শুরু হয়ে যায় টলি পাড়ায়।

বছরের প্রথমে শোনা গিয়েছিল গোপনে বিয়ে সেরে ফেলেছেন নুসরত জাহান। বছরের মাঝামাঝি নুসরতের সঙ্গে একা নামী প্রযোজকের সম্পর্কের খবর ঘিরে গুঞ্জন শুরু হয়ে যায় টলি পাড়ায়। আর এবার বছরের শেষে শোনা যাচ্ছে, সাতপাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের সুন্দরী নুসরত জাহান।

বিয়ে করতে চলেছেন নুসরত! হবু বর কে জানেন

বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, টলিউডের নামী প্রযোজকের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে নুসরতের। খবর, এবার এক নামী ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এক বিখ্যাত শাড়ি প্রস্তুতকারক ব্র্যান্ডের মালিকের সঙ্গে বিয়ে করতে চলেছেন নুসরত। ২০১৮ সালের পুজোর সময় শহর জুড়ে নুসরতের কাটআউট দেখা গিয়েছে এই নামী শাড়ি ব্র্যান্ডের বিজ্ঞাপনে। উল্লেখ্য, তবে এই বিয়ের আগে নুসরতকে ডিভোর্স নিতে হবে বলে খবর। সূত্রের দাবি, বছরের শুরুতে নাকি গোপনে ভিক্টর ঘোষ নামে এক রেস্তোরাঁ মালিকের সঙ্গে বিয়ে করেন অভিনেত্রী। সেই বিয়ের ডিভোর্সের কাগজ এলেই বিয়ের পিঁড়িতে বসবেন টলি তারকা!

যদিও গোপনে বিয়ের তত্ত্বকে মানতে নারাজ খোদ অভিনেত্রী। অভিনেত্রীর দাবি, যাঁকে এখন তিনি বিয়ে করতে চলেছেন তাঁর সঙ্গে বহুদিন ধরেই সম্পর্কে আছেন তিনি। আর তাঁকেই বিয়ে করতে চলেছেন নুসরত। সবমিলিয়ে নতুন বছর আসার সঙ্গে সঙ্গেই ফের একবার টলিউডে সানাই বাজতে চলেছে কী না , সেদিকে নজর গোটা টলিউড ইন্ডাস্ট্রির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+