Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যিশুর সঙ্গে দূরত্ব কী সত্যিই বাড়ছে সৃজিতের! শ্রীচৈতন্যের বায়োপিক ঘিরে বাড়ছে জল্পনা

যিশুর সঙ্গে দূরত্ব কী সত্যিই বাড়ছে সৃজিতের! শ্রীচৈতন্যের বায়োপিক ঘিরে বাড়ছে জল্পনা

শ্রীচৈতন্য মহাপ্রভুর বায়োপিক পরিচালনা করতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। যীশুর থেকে ভাল এই চরিত্রে কোনও অভিনেতাকেই মানাবে না এমনই মনে করছেন সিনেপ্রেমীরা। এদিকে আবার যিশু নিজে টেলিভিশনে মহাপ্রভু সিরিয়াল করে জনপ্রিয় হয়েছিলেন। কিন্তু টেলিপাড়ায় গুঞ্জন শুরু হয়েছে যীশুকে এই চরিত্রে নিচ্ছেন না সৃজিত। তাহলে কী পরিচালকের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে যীশুর এই নিয়ে জল্পনা চরমে উঠেছে।

মহাপ্রভুর বায়োপিক

মহাপ্রভুর বায়োপিক

বেশ কিছু দিন অবসর যাপনের পর ফের ছবি পরিচালনার কাজে হাত লাগিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। হাতে এখন তাঁর বেশ কয়েকটি ছবি। বলিউডে ছবি পরিচালনার কাজেও হাত দিয়েছেন তিনি। মিতালি রাজের বায়োপিকের পরিচলনার দায়িত্ব তাঁর হাতে। এরই মধ্যে আবার শোনা যাচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং নটী বিনোিদনীর বায়োপিকের কাজও শুরু করবেন পরিচালক।

মহাপ্রভুর চরিত্রে কে

মহাপ্রভুর চরিত্রে কে

শ্রীচৈতন্যের বায়োপিক তৈরির করার চিন্তা ভাবনা আগেইকরছিলেন পরিচালক। এবার কাজ শুরু করতে চান তিনি। এই ছবিতে প্রযোজনা করবেন রানা সরকার। তবে কে শ্রীচৈতন্যের ভূমিকায় অভিনয় করবেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। স্টুডিওপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে যীশু সেনগুপ্তের নাম। কিন্তু পরিচালক এবং প্রযোজক দুজনেই কিন্তু এই নিয়ে একটি শব্দও খরচ করতে চাননি। বলা চলে মুখে কুলুপ এঁেটছেন

সৃজিতের সঙ্গে দূরত্ব

সৃজিতের সঙ্গে দূরত্ব

তাহলে কী সৃজিতের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে যিশুর। কারণ এই চরিত্রে যীশুর থেকে ভাল অভিনেতা পাওয়া কঠিন। কারণ মহাপ্রভু সিরিয়ালে দক্ষতার সঙ্গে চৈতন্যদেবের চরিত্রে অভিনয় করেছিলেন যীশু। সেটা িছল সিরিয়ালে তাঁর প্রথম করা চরিত্র। এবং প্রথম কাজেই বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু সৃজিত সেবিষয়ে একটি শব্দ খরচ না করে দূরত্বের জল্পনা বাড়িয়ে দিয়েছেন।

সৃজিতের মন্তব্য

সৃজিতের মন্তব্য

যিশুর সঙ্গে যে একটা দূরত্ব তৈরি হয়েছে পরিচালকের তা তাঁর একাধিক মন্তব্যেই স্পষ্ট হয়েছে। তিনি একাধিকবার প্রকাশ্যেই বলেছিলেন শ্রীচৈতন্যর ভূমিকায় কােক কাস্ট করা হবে তা নিয়ে এখনওসিদ্ধান্ত হয়নি। যিশুর সঙ্গে এই নিয়ে কথাও হয়নি। বে অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে সেকথা তিনি জানিয়েছেন। সূত্রের খবর উমা এবং এক যে ছিল রাজা ছবির শ্যুটিংয়ের পর থেকেই নাকি সৃজিতের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে যিশুর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+