"নাবালিকা অবস্থায় আদিত্য পাঞ্চোলির হাতে নিয়মিত যৌন শোষণের শিকার হতে হয়েছিল", বিস্ফোরক কঙ্গনা
হৃত্বিক রোশনকে তিনি সম্প্রতি ফের মুখ খুলেছেন তো বটেই তবে এর পাশাপাশি আর একজনের সঙ্গে একেবারে তরুণী বয়সে কঙ্গনা সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।
কঙ্গনা রানাউত বলিউডের এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তাঁর জনপ্রিয়তা যতটা না অভিনয়ের জন্য, ঠিক ততটাই হৃত্বিকের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ার জন্য। অভিনেত্রী হিসাবে কঙ্গনা দারুণ কাজ করছেন, পাশাপাশি প্রেম, জীবনের নানা বিতর্কিত ঘটনা নিয়ে মুখ খুলেও বারবার তিনি সংবাদমাধ্যমে এসেছেন। হৃত্বিক রোশনকে তিনি সম্প্রতি ফের মুখ খুলেছেন তো বটেই তবে এর পাশাপাশি আর একজনের সঙ্গে একেবারে তরুণী বয়সে কঙ্গনা সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।

তিনি হলেন বলিউডের আর এর বিতর্কিত অভিনেতা আদিত্য পাঞ্চোলি। বয়সে আদিত্য প্রায় কঙ্গনার বাবার বয়সী। তবে এই মানুষটির সঙ্গেই কঙ্গনা সম্পর্কে জড়ান। বিভিন্ন ইন্টারভিউয়ে কঙ্গনা বারবার জানিয়েছেন, একসময়ে কীভাবে তাঁর প্রাক্তন প্রেমিক তাঁকে মারধর করে কালশিটে ফেলে দিয়েছিলেন।

সেই প্রেমিক আর কেউ নন, আদিত্য পাঞ্চোলি নিজে। কঙ্গনা জানিয়েছেন, আদিত্যর মেয়ের চেয়ে বয়সে একবছরের ছোট তিনি। বয়স তখনও আঠেরো হয়নি। সেই বয়সে হিন্দি সিনেমায় কাজ করতে এসে হেনস্থার শিকার হন তিনি। তারপরে বাধ্য হয়ে পাঞ্চোলির স্ত্রী জারিনা ওয়াহাবের কাছে ছুটে গিয়ে সাহায্য চেয়েছিলেন।

কঙ্গনার কথায়, জারিনা নিজে আদিত্য পাঞ্চোলিকে নিয়ে বিরক্ত ছিলেন। ফলে তিনি জানান, আদিত্য বাড়িতে আসেন না। তাই তিনি অনেক শান্তিতে আছেন। এই নিয়ে তিনি কঙ্গনাকে সাহায্য করতে পারবেন না বুঝতে পেরে শেষে কঙ্গনা বাধ্য হয়ে পুলিশে এফআইআর করেন। সেইসময়ে পুলিশ আদিত্য পাঞ্চোলির সঙ্গে যোগাযোগ করে তাকে কঙ্গনাকে বিরক্ত করতে বারণ করে দেয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications