'রূপ কি রানি'-র সৌন্দর্য ধরে রাখার গোপন তত্ত্ব কী! জানুন শ্রীদেবীর ডায়েটচার্ট
শ্রীদেবী এদেশের কোটি কোটি ভক্তের হার্টথ্রব ছিলেন। রূপ আর যৌবনকে ধরে রাখার দিক থেকে বলিউডে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী হতে পারেন অভিনেত্রী রেখা।
শ্রীদেবী এদেশের কোটি কোটি ভক্তের হার্টথ্রব ছিলেন। রূপ আর যৌবনকে ধরে রাখার দিক থেকে বলিউডে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী হতে পারেন অভিনেত্রী রেখা। তবে ফিটনেস সচেতন শ্রীদেবী নিজের ডায়েট চার্ট সম্পর্কে সদা সতর্ক থাকতেন। কী ছিল তাঁর ডায়েট চার্টে , দেখে নেওয়া যাক।
দুই সন্তানের মা ৫৪ বছর বয়সী শ্রীদেবীর ডায়েট চার্টে নজর দেওয়া যাক।

ফিটনেস সিক্রেট
নিজেকে ফিট রাখতে আউটডোর গেমস খেলতে ভালোবাসতেন তিনি। নিয়মিত টেনিস খেলে নিজেকে ফিট রাখতেন শ্রীদেবী।

যোগ অভ্যাস
বলিউডের বাকি ফিট তারকাদের মতোই তিনিও প্রতিদিন যোগ অভ্যাস করতেন। গত ৫ বছর ধরে যোগ শিক্ষকের কাছ থেকে যোগ প্রশিক্ষণ করতেন শ্রীদেবী।

দিন শুরুর খাওয়া দাওয়া
দিনের শুরুতেই একগ্লাস ইষদুষ্ণ জল ও মধু পান করতেন তিনি। তারপর হার্বাল চায়ে চুমুক দিয়ে প্রতিটি দিন নিজের মতো করে কাটাতেন শ্রীদেবী।

প্রতিদিন ব্যায়াম
প্রত্যেক দিন সকালে ব্যায়াম করতেন শ্রীদেবী। ব্যামায়ের পর রোজের রুটিন মেনে কোনও একটি ফলের জুস পান করতেন এই তারকা নায়িকা।

ব্রেকফাস্ট
সাধারণত ভারী ব্রেকফাস্টের ওপর বেশি জোর দিতেন শ্রীদেবী। সতেজ সবজির রস, ওট, ফল আর স্কিমড দুধ তাঁর ডায়েট চার্টের বিশেষ অঙ্গ ছিল।

লাঞ্চ
দুপুরের খাবার শ্রীদেবী নিজের মেয়েদের সঙ্গেই খেতে পছন্দ করতেন। এজন্য দুপুর ৩ টে পর্যন্ত অপেক্ষাও করতেন। কখন জাহ্নবী আর খুশী স্কুল থেকে আসবে সেদিকে চেয়ে বসে থাকতেন। দুপুরে গ্রিলড সলোমন, সালাড, তোফু, ফেতা চিজ খেয়ে নিতেন। তবে সঙ্গে অবশ্যই চাই সালাড ও ডাল।

ডিনার
রাত্রের খাবারে একটু হালকা খেতে পছন্দ করতেন এই প্রখ্যাত অভিনেত্রী। এজন্য তিনি কোনও সব্জির তরকারি আর রুটি খেতে পছন্দ করতেন। তবে সারাদিন যে তিনি মুখ চালাতে ভালোবাসেন সেকথা অকপটে প্রায়অই স্বীকার করে নিয়েছেন শ্রীদেবী।












Click it and Unblock the Notifications