বিগ বস ১০ : মনু পাঞ্জাবির কারণে ভাঙতে বসেছে মোনালিসার বিয়ে?

বিগ বস প্রতিযোগী মোনালিসা ও মনু পাঞ্জাবির ঘনিষ্ঠতার কারণে রেগে লাল মোনালিসার হবু স্বামী।

বিগ বস থাকবে অথচ বিতর্ক থাকবে না তা তো হতে পারে না। প্রত্যেক বছরের মতো এবছরও অ্যাফেয়ার বিতর্ক রয়েই গিয়েছে। যদিও তারকা প্রতিযোগী মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস এবং ইন্ডিয়াওয়ালে প্রতিযোগী মনু পাঞ্জাবী বারবার বোঝানোর চেষ্টা করেছেন তারা শুধুমাত্র বন্ধু তার বেশি কিছু নয়। কিন্তু ওরা বললেই মানছে কে।

মোনালিসার বয়ফ্রেন্ড বিক্রান্ত সিং রাজপুত কিন্তু মনুর সঙ্গে মোনালিসার ঘনিষ্ঠতা ভাল চোখে দেখছেন না। বিক্রমের কথায়, "আমাদের বিয়ে হওয়ার কথা। কিন্তু এখন আমি ঠিক বুঝতে পারছি না। আমি জানি যদিও পুরোটাই নাটক। মোনালিসা বাড়ি থেকে বেরলে জিনিসটা পরিস্কার হবে। যা হচ্ছে আমাদের চোখের সামনে তা আমার বা আমার পরিবারের পক্ষে মেনে নেওয়াটা খুব একটা সহজ নয়।"

বিগ বস ১০ : মনু পাঞ্জাবির কারণে ভাঙতে বসেছে মোনালিসার বিয়ে?

একজন তারকা প্রতিযোগী অন্যজন আম আদমি প্রতিযোগী হলেও প্রথমবার কিন্তু ওদের দেখা বিগ বসের বাড়িতে নয়। প্রায় ৬ বছর আগে দুলহা আলবেলা ছবির সেটে প্রথমবার দুজনের দেখা হয়েছিল।

প্রথম থেকেই মোনালিসার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল মনুর। মোনালিসার তারকা প্রতিযোগী বন্ধুরা প্রথমদিকে মোনালিসাকে মনুর আচরণ নিয়ে সচেতন করেছিল। কিন্তু মনুর গায়ে হাত দেওয়া বা পায়ে হাত রেখে কথা বলা এই জিনিসগুলি নিয়ে মোনালিসার আপত্তি নেই জানার পরই সবাই এবিষয়ে কথা বলা বন্ধ করে দিয়েছিল। তারপর থেকে অবশ্য মনুর সঙ্গে মোনালিসার সম্পর্ক আরও নিবিড় হয়।

তবে মনুর কারণে মোনালিসার বিয়েতে যে সমস্যা এসেছে তা নিয়ে কোনও প্রশ্নই নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+