চার-হাত এক হল, রাহুল-আথিয়া শেট্টি বিবাহ সম্পন্ন, পাপারাৎজিদের মিষ্টি খাওয়ালেন সুনীল শেট্টি
সুনীল শেট্টির সঙ্গে তাঁর ছেলে অহন সেট্টিও পাপারাৎজিদের মিষ্টি দেন।
শুভ বিবাহ সম্পন্ন হল। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ক্রিকেটার কেএল রাহুল এবং অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি। সুনীল শেট্টির খান্ডালার ফার্ম হাউসে বসেছিল বিয়ের আসর। গত তিনদিন ধরেই সেদিকে নজর ছিল সব সংবাদ মাধ্যমের। গত তিনদিন ধরে চলছিল বিয়ের অনুষ্ঠান। বলিউডের তাবর তারকারা উপস্থিত ছিলেন বিয়ের আসরে। বেশ কয়েক বছর ধরে ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে সম্পর্কে ছিলেন সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি। অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা।

বিবাহ সম্পন্ন
অবশেষে বহু প্রতীক্ষিত আথিয়া শেট্টি এবং ক্রিকেটার কেএল রাহুলের চার হাত এক হল। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি। সুনীল শেট্টির খান্ডালা ফার্ম হাউসে বসেছিল বিয়ের আসর। গত তিন দিন ধরে চলেছে বিয়ের অনুষ্ঠান। সঙ্গীত, মেহেন্দি থেকে বিয়ে তিনদিনই মিডিয়ার নজর ছিল সুনীলের খান্ডালার ফার্ম হাউসের দিকে। আলোর রোশনাইয়ে সেজে উঠেছিল গোটা মণ্ডপ। সোমবার বিকেল চারটের সময় দুই বাড়ির উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়।

আমন্ত্রিত বলিউডের তারকারা
আথিয়া সিনেমা জগতের না হলেও তাঁর বাবা সুনীল শেট্টি বলিউডের নাম করা অভিনেতা। সেই সুবাদে মিডিয়া অ্যাটেনশন ছিল। তার উপরে ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে বিয়ে হচ্ছে তাঁর সেদিকেও মিডিয়ার নজরে ছিল। সেলিব্রিটিরা আমন্ত্রিত ছিলেন রাহুল-আথিয়ার বিয়ের আসরে। তবে খুব বেশি বলিউডের তারকাদের দেখা যায়নি। সুনীল শেট্টির ঘনিষ্ঠরাই উপস্থিত িছলে। অনুপম খের, ইশান্ত শর্মা, অংশুলা কাপুর, কিংশুক শ্রফকে দেখা গিয়েছে বিয়ের অনুষ্ঠানে।

দক্ষিণ ভারতীয় মেনুতেই অতিথি আপ্যায়ণ
মেয়ের বিয়েতে দক্ষিণ ভারতীয় খাবারের আয়োজন করেছিলেন সুনীল শেট্টি। একেবারে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী কলাপাতায় খাবার পরিবেশন করা হয়েছে। অতিথি আপ্যায়ণে যাতে কোনও ত্রুটি না থাকে সেদিকে নজর দিয়েছিলেন সুনীল শেট্টি। তাঁদের যাতে ঠিক মত খাবার পরিবেশন করা হয় সেদিকে বিশেষ বন্দোবস্ত করা হয়েছিল। রাহুলের পরিবার দক্ষিণ ভারতের সেকারণে আরও বেশি করে দক্ষিণ ভারতীয় খাবারে আপ্যায়ণ করা হয়। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর সুনীল শেট্টি নিজে হাতে পাপারাৎজিদের মিষ্টি বিলি করেন। তাঁদের মিষ্টি মুখ করান।

দীর্ঘদিনের সম্পর্ক
সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টির সঙ্গে কেএল রাহুলের সম্পর্ক অনেকদিন ধরেই। তিন বছর আগেই একটি ইনস্টা ছবিতে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তারপরেই তাঁদের সম্পর্কের কথা জানাজানি হয়। অনুরাগীরা অপেক্ষা করতেন আথিয়া আর কেএল রাহুলের ছবির জন্য। তবে সুনীল শেট্টি নিজে কখনও কে এল রাহুলকে নিয়ে একটি কথাও বলেননি। সুনীল শেট্টির সঙ্গে তাঁর ছেলে অহন সেট্টিও পাপারাৎজিদের মিষ্টি দেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications