আরিয়ান খান মামলার জের, পাঠান, টাইগার থ্রি–এর শুটিং বাতিল করলেন শাহরুখ–সলমন খান

পাঠান, টাইগার থ্রি–এর শুটিং বাতিল করলেন শাহরুখ–সলমন খান

গত ৩ অক্টোবর মুম্বইয়ের প্রমোদতরীর মাদক কাণ্ডে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে ধরা পড়ে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এই একই সময়ে শাহরুখ খানের পরবর্তী ছবি পাঠান–এর জন্য স্পেনে যাওয়ার কথা থাকলেও ছেলে গ্রেফতারের পর সেই সফর বাতিল করে দেন অভিনেতা। পরিচালক অ্যাটলির পরবর্তী ছবিতেও দেখা যাবে শাহরুখ খানকে। তবে আরিয়ান গ্রেফতারের পর সব শুটিং স্থগিত রয়েছে।

আরিয়ান খান মামলার জের, পাঠান, টাইগার থ্রি–এর শুটিং বাতিল করলেন শাহরুখ–সলমন খান


আগামী ২০ অক্টোবর আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানি রয়েছে, শাহরুখ খান এখন সেই দিনটার অপেক্ষাতেই রয়েছেন। আরিয়ান যদি জামিন না পান তবে এসআরকে তাণর পরবর্তী পদক্ষেপ করবেন। প্রসঙ্গত, আরিয়ান যখন গ্রেফতার হয়েছিলেন সেই সময় শাহরুখ খান অ্যাটলির '‌লায়ন’‌ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সূত্রের খবর, '‌গত ২ অক্টোবর পরিচালক সিদ্ধার্থ আনন্দ স্পেনের উদ্দেশ্যে উড়ে যান। যদিও আরিয়ান খানের মামলা সামনে আসার পর তিনি ভারতে ফিরে আসেন। পরিচালক সেখানে মায়োকা, কার্ডিজ ও ভেজের ডে লা ফ্রন্টেরাতে দু’‌টি গানের শুটিং করার কথা ছিল। এই তিন লোকেশনে প্রথমবার পাঠান ছবির শুটিং হওয়ার কথা ছিল। অন্যদিকে, অ্যাটলি শাহরুখ খানের নকল প্রশান্ত ওয়ালডেকে দিয়ে ছবির দীর্ঘ শটের শুটিং সারছেন এবং কাঁধের ওপর থেকে সিক্যুয়েন্সের শটগুলিও প্রশান্ত করছেন। কারণ ছেলে গ্রেফতারের পর শাহরুখ কবে শুটিং করতে পারবেন সেটা নিয়ে কোনও নিশ্চয়তা নেই।’‌

পাঠান ছবির শুটিংয়ের ওপর প্রভাব পড়ার পাশাপাশি প্রভাব পড়েছে টাইগার থ্রি ছবির ওপরও। উভয় ছবির প্রযোজক যশ রাজ ফিল্ম এবং দু’‌টি সিনেমাই একে–অপরের সঙ্গে সংযুক্ত। পাঠান সিনেমায় যেখানে সলমন খানকে ক্যামিও চরিত্রে দেখা যাবে সেরকমই শাহরুখ খানকেও ক্যামিও চরিত্রে দেখা যীআবে টাইগার থ্রি–তে। সূত্রের খবর, '‌সলমন খান খুব কাছ থেকে আরিয়ান খানের মামলাটিকে পর্যবেক্ষণ করছেন। শাহরুখ খানের সঙ্গে বিভিন্ন সময়ে সলমন খান দেখা করেছেন এবং আরিয়ানকে নিয়ে সলমনও অত্যন্ত উদ্বিগ্ন বলে জানা গিয়েছে। সলমন প্রথম থেকেই শাহরুখ খানের পাশে ছিলেন। তবে এ সবের মধ্যেই সলমন গত সপ্তাহে বিগ বস ১৫–এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। যদিও গত সপ্তাহে টাইগার থ্রি–এর শুটিং করতে পারেননি সলমন। ক্যাটরিনার এই সিনেমায় কিছু হাতের কমব্যাট অ্যাকশনের সিক্যুয়েন্স রয়েছে। তাঁকে মহড়া দিতে দেখা গিয়েছে।’‌

সূত্রের খবর, ক্যাটরিনার সঙ্গে ইমরান হাসমিও কিছুদিনের মধ্যে এই মহড়ায় যোগ দেবেন। সূত্রের খবর, '‌এই মাসের শেষের দিকে এই তিন অভিনেতাই মুম্বইতে টাইগার থ্রি–এর শুটিংয়ে যোগ দেবেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম প্রকাশ করেছিল যে যশ রাজ স্টুডিওতে তিনটে সেট তৈরি করা হয় এবং গোরেগাঁওতে একটি সেট তৈরি হয়। পরিচালক মণীশ শর্মা এই তিনটে সেটের মধ্যে একটি মধ্য–প্রাচ্যের স্টাইলে গড়েছেন এবং অন্য সেটটি পাকিস্তানের ধাঁচে তৈরি করা হয়েছে। এই সেটটিতে পাকিস্তানের গোয়েন্দা এজেন্সির অফিস প্রস্তুত করা হয়েছে।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+