শাহরুখের কাছে ২৫ কোটি টাকা হাতানোর চেষ্টা করেছিল কে, আরিয়ান মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য
শাহরুখের কাছে ২৫ কোটি টাকা হাতানোর চেষ্টা করেছিল কে, আরিয়ান মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য
আরিয়ান খানের মাদক মামলায় আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। এনসিবি শাহরুখের কাছে ২৫ কোটি চেয়েছে এমনই দাবি করেছিলেন এক সাক্ষ্মী। আসলে কে সেই দাবি করেছিলেন সেটা প্রকাশ্যে আনলেন আরও এক সাক্ষ্মী। শ্যাম ডিসুজা নামে এক সাক্ষ্মী এই দাবি করেছেন ভুয়ো এনসিবি অফিসার সেজে সেলফি তুলেছিলেন আরিয়ান খানের সঙ্গে সেই কিরন গোসাভাই নামে এক ব্যক্তি দাবি করেছিলেন শাহরুখের কাছ ২৫ কোটি টাকা চেয়েছিলেন আরিয়ান খানকে মুক্ত করার জন্য।

শাহরুখের কাছে টাকা দাবি
আরিয়ান খান গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে উত্থাল-পাথাল হয়েছে মুম্বই। এনসিবির সঙ্গে বলিউডের চাপান উতোর চলছে চরমে।এমনকী এনসিপি নেতা নবাব মালিকও জড়িয়ে পড়েছিলেন এই ঘটনায়। আরিয়ান খানকে মাদক কাণ্ডে গ্রেফতারের পর ৩ সপ্তাহ জেলে থাকতে হয়েছে। ইচ্ছে করে শাহরুখের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আরিয়ান খানকে এনসিবি ছাড়ছে না বলে অভিযোগ উঠেছিল। এনসিবি নাকি শাহরুখের কাছ থেকে ২৫ কোটি টাকা চেয়েছিলেন বল অভিযোগ ওঠে। শাহরুখ খানেন ম্যানেজার পূজা দদলানির কাছ থেকে নাকি ২৫ কোটি টাকা চাওয়া হয়েছিল আরিয়ান খানকে এনসিবি হেফাজত থেকে ছাড়ানোর জন্য। শ্যাম ডিসুজা নামে এক সাক্ষ্মী এমনই দাবি করেছেন। তিনি দাবি করেছেন কিরন গোসাভি নামে এক ব্যক্তি শাহরুখের ম্যানেজার পূজা দদলানির কাছ থেকে ২৫ কোটি টাকা চেয়েছিলেন।

চাঞ্চল্যকর তথ্য ফাঁস
আরিয়ান খানের মাদক কাণ্ডে গ্রফাতারি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। এনসিবির সাক্ষ্মী প্রভাকর সৈল দাবি করেছিলেন, শ্যাম ডিসুজা কিরন গোসাভি এবং পূজা দাদলানিকে মুখোমুখী সাক্ষাত করিয়ে দিয়েছিলেন। কিরন গোসাভি পরিকল্পনা করেছিলেন তিনি ২৫ কোটি টাকা পূজা দদলানির কাছ থেকে দাবি করবেন এবং পরে দরা দরি করে সেটা ১৮ কোটে এসে দাঁড়াবে। তার মধ্যে ৮ কোটি টাকা তিনি সমীর ওয়াংখেড়েকে দেবেন। এমনই পরিকল্পনা হয়েছিল। শ্যাম ডিসুজা আরও একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, ২৫ কোটি টাকার ডিলের জন্য তিনি কেবল মিটিং ঠিক করে দিয়েছিলেন এসআরকের ম্যানেজারের সঙ্গে এর থেকে বেশি কিছু জানেন না বলে দাবি করেছেন। সূত্রের খবর গোসাভি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন ১ অক্টোবর। ক্রুজ শিপে এনসিবির রেডের ঠিক আগের দিন।

সমীর ওয়াংখেড়ের সঙ্গে যোগাযোগ
সমীর ওয়াংখেড়েকে নিয়ে একের পর এক বিতর্ক শুরু হয়ে গিয়েছে। আরিয়ান খান এনসিবির হেফাজতে থাকাকালীনই বিতর্ক চরমে উঠেছিল। যদিও আরিয়ান খানের থেকে বিবৃতি দিয়ে আদালতকে বলা হয়েছিল এনসিবির সঙ্গে আর্থিক লেনদেন কোনও কথা তিনি জানেননা। কিন্তু সমীর ওয়াংখেড়েকে নিয়ে তারপরেও বিতর্ক থামেনি। মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের সঙ্গে জোর বিতর্ক তৈরি হয়েছিল সমীর ওয়াংখেড়ের। ইচ্ছে করে সমীর ওয়াংখেড়ে আরিয়ান খানকে আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন তিনি। নবাব মালিক দাবি করেছেন সমীর ওয়াংখেড়ে নিজের তথ্য গোপন করে চাকরি পেরেছেন। তিনি হিন্দু নন, মুসলিম। তার প্রমাণ হিসেবে সমীর ওয়াংখেড়ের নিকাহ নামা টুইট করেছিলেন নবাব মালিক।

পাল্টা আক্রমণ সমীরের
এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে পাল্টা দাবি করেছেন তিনি কিছুতেই এটা মেনে নিতে রাজি নন। তিনি জন্মগত ভাবে হিন্দু। তবে তাঁর মা মুসলিম। সেকারণে তাঁর মা চেয়েছিলেন তাঁর বিয়ে মুসলিম ধর্মমতে হোক। সেকারেই তিনি নিকাহ নামা তৈরি করেছিলেন বলে দাবি করেন সমীর ওয়াংখেড়ে। এই বিষয়ে সমীর ওয়াংখেড়ের দ্বিতীয় স্ত্রী তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। নিজের গ্রেফতারি এড়াতে সমীর ওয়াংখেড়ে আদালতে আবেদন পর্যন্ত করেছিলেন। শেষে মহারাষ্ট্র সরকার জানায় যে গ্রেফতারির নোটিস ৭২ ঘণ্টা আগে দেওয়া হবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications