আরিয়ান খান আজও পেলেন না জামিন ! শাহরুখ পুত্রের মামলা নিয়ে বম্বে হাইকোর্ট কী জানাল

আরিয়ান খান জামিনের মামলার শুনানি মুলতুবি আজকের মতো! বম্বে হাইকোর্ট কী জানাল

আরিয়ান খান মামলায় জোরদার সওয়াল জবাব শুরু থেকেই এদিন দেখা যায় বম্বে হাইকোর্টে। এদিন আরিয়ানের জামিনের মামলা নিয়ে চলে শুনানি। এর আগে গত ২ রা অক্টোবর এক প্রমোদতরী থেকে আটক হয়ে পরে গ্রেফতার হন আরিয়ান সহ একাধিক জন। এরপর কোর্টের নির্দেশে তাঁরা রয়েছেন আর্থার রোড জেলে। এই পরিস্থিতিতে শাহরুখের বাসভবন মন্নত অপেক্ষা করে রয়েছে বাড়ির বড় ছেলে আরিয়ান কবে বাড়ি ফিরবেন তা নিয়ে রয়েছে জল্পনা। এদিকে এই মামলায় এদিনও জামিন পেলেন না আরিয়ান। আরিয়ান খানের জামিনের মামলার শুনানি আজকের মতো স্থগিত রাখল বম্বে হাইকোর্ট। বৃহস্পতিবার ফের হবে শুনানি।

সওয়াল-জবাব

সওয়াল-জবাব

আরিয়ানকে যাতে এনসিবি জামিনে ছেড়ে দেয় তার জন্য আইজীবী অমিত দেশাই সওয়াল করেন এদিন। অমিত দেশাই এদিন বলেন, আরবাজ , আরিয়ানরা এমন একটা অপরাধের জন্য গ্রেফতার হয়েছেন যে অপরাধ কোনও দিনওই হয়নি। এক্ষেত্রে ক্রুজের সিসিচিভি ফুটেজ ঘেঁটে দেখার জন্যও অনুরোধ জানিয়েছেন অমিত দেশাই। অমিত দেশাই দাবি করেন , এসিবির পাঞ্চনামাতে দাবি করা হয়েছে যে মাদক সেবন করা হয়েছে আর এনসিবি দাবি করছে ষড়যন্ত্র। কোনটিকে সঠিক বলে ধরে নেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

 হোয়াটসঅ্য়াপ চ্যাট ইস্যু

হোয়াটসঅ্য়াপ চ্যাট ইস্যু

আরবাজ মার্চেন্ট ও আরিয়ানের হয়ে এদিন অমিত দেশাই বম্বে হাইকোর্টে সওয়াল করেন। তিনি প্রশ্ন তোলেন আরিয়ানের ফোন থকে উদ্ধার হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে। তিনি প্রশ্ন তোলেন যে, ২ রা অক্টোবরের রাতে ওই ঘটনাস্থল থেকে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। অথচ হোয়াটস অ্যাপ চ্যাটকে শিখণ্ডী করে কেবল আরিয়ানদের আটকে রাখা হচ্ছে। এটা কিভাবে সম্ভব! এই প্রশ্ন করেন আরিয়ানের আইনজীবী।

শাহরুখদের অপেক্ষা

শাহরুখদের অপেক্ষা

মন্নত-এ এখন অধীর অপেক্ষা শুরু হয়েছে বড়ছেলে আরিায়ানের বাড়ি ফেরার জন্য। শাহরুখের ঘনিষ্ঠ মহলে গতকালই তিনি জানিয়েছেন যে, আরিয়ানের বাড়ি ফেরা নিয়ে তিনি অন্তত ২৬ অক্টোবর কোনও আশা দেখেননি। এদিন ব্জ্রকঠিন মন নিয়ে গৌরী অপেক্ষা করছেন পুত্রের। তবে আরিয়ানকে কবে মন্নতএ দেখা যাবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এনসিবির দাবি

এনসিবির দাবি

এদিকে, এনসিবির তরফে দাবি করা হচ্ছে যে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি এই গোটা ইস্যুতে রীতিমতো নাক লগাচ্ছেন। তিনি গোটা তদন্ত প্রক্রিয়ায় প্রভাব খাটাচ্ছেন বলেও অভিযোগ তুলেছে এনসিবি। উল্লেখ্য ২ রা অক্টোবর থেকে ধরলে ২০ দিনের বেশি সময় ধরে এনসিবির হেফাজতে ঘরছাড়া রয়েছেন আরিয়ান। বড় ছেলেকে কাছে পেতে কার্যত এই মুহূর্তে মরিয়া শাহরুখ ও গৌরী।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+