নাগরিকত্ব আইন প্রসঙ্গে শাহরুখ-সালমান-আমির নীরব থাকায় খোঁচা আর্টিকেল ১৫ এর পরিচালকের

নাগরিকত্ব আইন প্রসঙ্গে শাহরুখ-সালমান-আমির নীরব থাকায় খোঁচা আর্টিকেল ১৫ এর পরিচালকের

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সরব হয়েছে দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ। সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র-যুব-শিক্ষক, সিএএ এর প্রতিবাদে পথে নেমেছে প্রত্যেকেই। বলিউডের অনেকেই এই আইনের বিরোধিতা করলেও একপ্রকার নীরব দর্শকের ভূমিকায় বলিউডের বিখ্যাত অভিনেতা শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে। গত সপ্তাহেই বলিউডের বিখ্যাত পরিচালক অনুভব সিংহ সিএএ এর বিরুদ্ধে মুখ খোলেন। পাশাপাশি তিনি বলিউডের তিন খানের নীরব থাকা নিয়েও প্ৰশ্ন করেন।

নাগরিকত্ব আইন প্রসঙ্গে শাহরুখ-সালমান-আমির নীরব থাকায় খোঁচা আর্টিকেল ১৫ এর পরিচালকের

সোশ্যাল মিডিয়া সহ নাগরিক সমাজে শাহরুখ , সালমান, এবং আমির খানের জনপ্রিয়তা তুঙ্গে। সিএএ নিয়ে তাদের নীরব ভূমিকা দেখে হতাশ হয়েছে অনেকেই। হতাশ আর্টিকেল ১৫ এর পরিচালক অনুভব সিংহ। তবে তিন খানের মুখ না খোলার বিষয়ে পরিচালক বলেন যে অসহিষ্ণুতা ব্যাপারে মুখ খোলায় যেভাবে হেনস্থার স্বীকার হতে হয়েছিল শাহরুখ খানকে তাই হয়তো তিনি নীরব আছেন। আমির খানকেও একবার এইসব কারণে এক ব্যবসায়িক চুক্তি হারাতে হয়েছিল।

তবে এই প্রসঙ্গে তিনি বলেন যে কেউ প্রতিবাদ করলে এই সমাজ তাকে তার ধর্ম দিয়ে বিচার করতে থাকে। তিন খানের নীরব থাকার ব্যাপারে তিনি বলেন, "চুপ করে থাকাটা মানুষের মৌলিক অধিকার তবে সেটি অবশ্যই সাধারণ পরিস্থিতিতে। সম্প্রতি যা কিছু ঘটছে, তার কোনোটাই অবশ্য সাধারণ পরিস্থিতি না।" টুইটারে ৩৯ মিলিয়ন অনুগামী থাকা শাহরুখ খানকে গত গান্ধী জয়ন্তীর সময় মোদীর সাথে কাঁধ মেলাতে দেখা যায় বলেও ক্ষোভ প্রকাশ করেন আর্টিকেল-১৫ এর পরিচালক।

শুধু এই তিন খান নয়, সিএএ নিয়ে এখনও সেইভাবে কোনও হেলদোল নেই বলিউডের ফারহান আখতার, পরিনীতি চোপড়া, আলিয়া ভাট, রাজকুমার রাও, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, সহ একাধিক অভিনেতা অভিনেত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+