প্রসেনজিৎ-অর্পিতাকে এমন ভঙ্গিমায় আগে দেখেছেন! প্রকাশ্যে ব্যক্তিগত মুহূর্তের ছবি

আর চারপাঁচজন বাঙালির বাড়িতে লক্ষ্মীপুজো ঘিরে যেরকম চলে, অভিনেতা প্রসেনজিতের বাড়িতেও ছবিটা একই রকম। উৎসবের দিনে এক্কেবারে ঘরোয়া মেজাজে পাওয়া যায় এই অভিনেতাকে।

আর চারপাঁচজন বাঙালির বাড়িতে লক্ষ্মীপুজো ঘিরে যেরকম চলে, অভিনেতা প্রসেনজিতের বাড়িতেও ছবিটা একই রকম। উৎসবের দিনে এক্কেবারে ঘরোয়া মেজাজে পাওয়া যায় এই অভিনেতাকে। আর অবশ্যই তার যোগ্য সঙ্গতে থাকেন স্ত্রী অর্পিতা। উৎসবের আমেজ ঘিরে প্রসেনজিৎ-অর্পিতার এমনই কিছু বিরল ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

সিন্নী মাখছেন প্রসেনজিৎ!

তিনি যত বড় সেলেবই হোন না কেন, বাড়িতে একদম ছাপোষা গৃহকর্তা! অন্তত লক্ষ্মীপুজোর দিন এমন রূপেরই ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সাদা পাঞ্জাবী, কোলে নীল টাওয়েল, মাটিতে হাঁটু গেড়ে বসে এভাবেই সিন্নি মেখেছেন বাংলার মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই ছবি প্রকাশ করেছেন স্ত্রী অর্পিতা।

ভোগ রান্নায় অর্পিতা!

লক্ষ্মী পুজোর দিন নিজের হাতে মায়ের ভোগ রান্না করেন অর্পিতা। আর আঁচল বেঁধে রান্নার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি।

লক্ষ্মীপুজোর সাজে

লক্ষ্মীপুজোর দিন এদিন গোলাপী শাড়িতে অপরূপ সুন্দরী হয়ে উঠেছিলেন অর্পিতা। তবে রান্নার সময় তাঁকে দেখা যায় লাল শাড়িতেই, আর চারপাঁচ সাধারণ বাঙালির ঘরনীর বেশে।

পুষ্পাঞ্জলীর দৃশ্যে

লক্ষ্মীপুজোর দিন পুজোর যাবতীয় দায়িত্ব দাপটের সঙ্গে সামলেছেন অর্পিতা। বাংলা ছবির এই অভিনেত্রীর এই ভিন্ন পর্যায়ের ছবি, প্রমাণ করে দেয় 'যে রাঁধে সে চুলও বাঁধে'!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+