অর্জুন রামপাল, জ্যাকি শ্রফ কি যোগ দিচ্ছেন বিজেপিতে?

বিজেপি তে বলিউড তারকা অর্জুন রামপাল ও জ্যাকি শ্রফ যোগ দিতে পারেন বলে জোর খবর। এই খবরকে আরও উস্কে দিয়েছে নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে অর্জুনের যাওয়া।

নয়াদিল্লি, ১১ জানুয়ারি : এবার উত্তর প্রদেশে নির্বাচনের মুখে বিজেপিতে বলিউড তারকা অর্জুন রামপাল ও জ্যাকি শ্রফ যোগ দিতে পারেন বলে জোর খবর। নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে অর্জুনের যাওয়া এই খবরকে আরও উস্কে দিয়েছে। গোটা বিষয়টি নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।

এই বিষয়ে অর্জুনকে প্রশ্ন করা হলে তিনি জানান, মোদী সরকারের পক্ষ থেকে নেওয়া, নোট বাতিল ও স্বচ্ছ ভারত অভিযানের মতো ইতিবাচক পদক্ষেপকে সমর্থন জানাতেই ভারতীয় জনতা পার্টির হেড কোয়ার্টারে গিয়েছিলেন তিনি। তবে রাজনীতিতে সরাসরি পা রাখা নিয়ে প্রশ্ন করা হলে অর্জুন জানান,সেখানে রাজনীতি সংক্রান্ত কোনও কাজে যাননি তিনি। শুধু বিজেপির প্রতি নিজের সমর্থন জানাতেই তার যাওয়া।

অর্জুন রামপাল, জ্যাকি শ্রফ কি যোগ দিচ্ছেন বিজেপিতে?

অন্য়দিকে জ্য়াকি শ্রফও খুব শিগগিরিই নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে দেখা করতে যাবেন বলে খবর। ফলে জ্যাকির বিজেপিতে যোগ দেওয়া নিয়েও ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।

বলিউড তারকাদের রাজনীতিতে পা রাখা কোনো নতুন ঘটনা নয়। আর নির্বাচনের মুখে দলীয় প্রচার আরও সরগরম করতে প্রতিটি রাজনৈতিক দলই নজরে রাখে তারকা প্রার্থীর উপর। তাই উত্তরপ্রদেশে ও পাঞ্জাবের মতো রাজ্যে নির্বাচনের আগে দলীয় প্রচারে এই দুই তারকাকে বিজেপির মঞ্চে দেখা যাবে কি না এখন তাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+