ক্যাটরিনার জন্মদিনে কোন ছবি ফাঁস করলেন অর্জুন! সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শোরগোল
বলিউডের অন্যতম সুন্দরী ক্যাটরিনা এদিন উদযাপন করছেন তাঁর ৩৫ তম জন্মদিন। আপাতত আরবসাগর পাড়ের মুম্বই থেকে বহু দূরে টেমসের ধারে লন্ডনে দিনটিকে ঘনিষ্ঠদের সঙ্গে উদযাপন করছেন ক্যাট সুন্দরী।
বলিউডের অন্যতম সুন্দরী ক্যাটরিনা এদিন উদযাপন করছেন তাঁর ৩৫ তম জন্মদিন। আপাতত আরবসাগর পাড়ের মুম্বই থেকে বহু দূরে টেমসের ধারে লন্ডনে দিনটিকে ঘনিষ্ঠদের সঙ্গে উদযাপন করছেন ক্যাট সুন্দরী। সোশ্যাল মিডিয়ায় একাধিক শুভেচ্ছা বার্তা এসে পৌঁছচ্ছে ক্য়াটরিনার জন্য।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনার একটি ছবি নিয়ে মশকরা করে খবরে উঠে আসেন অভিনেতা অর্জুন কাপুর। সলমনের প্রাক্তন বান্ধবী ক্যাটকে উদ্দেশ্য করে সেই ছবিতে একটি কমেন্ট করেন অর্জুন। যার জবাবেও মশকরা করেই উত্তর দেন ক্যাটরিনা। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, অর্জুন ও ক্যাটরিনার খুনসুটির সম্পর্কের কথা।এদিন ক্যাটরিনার জন্মদিনেও শুভেচ্ছা জানাতে ভুললেন না অর্জুন। তবে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, ক্যাটের সঙ্গে একটিু পুরনো ও একটি নতুন ছবির কোলাজ পোস্ট করেন অর্জুন। যে ছবিতে ক্যাটরিনার থেকে অর্জুনই বেশি নজর কাড়ছেন। আর তা হয়েছে ছবিতে অর্জুনের চেহারার পার্থক্য ঘিরে । ছবির কোলাজে স্ষ্ট করে অর্জুন লিখে দেন 'দেন অ্যান্ড নাও'!
A post shared by Arjun Kapoor (@arjunkapoor) on
আলিয়া ভাট হোক কিংবা অর্জুন বা বরুণ ধওয়ান , ইন্ডাস্ট্রিরর নয়া প্রজন্মের তারকাদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ক্যাটরিনার। রণবীর কাপুরের প্রাক্তন বান্ধবী ক্যাটের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে , রণবীরের আরও এক প্রাক্তন বান্ধবী দীপিকা পাড়ুকোনেরও। দীপিকাও এদিন ক্যাটের জন্মদিনে একটি শুভেচ্ছা বার্তা পাঠানা সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications