'ব্যোমকেশ গোত্রে' অর্জুন! কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে

অরিন্দরম শীলের আসন্ন ছবি "ব্যোমকেশ গোত্র" ছবিতে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। ইতিমধ্যেই ছবিতে 'অজিত' চরিত্রে অভিনেতা পরিবর্তনের খবর টলিউডে আনাচে কানাচেতে রয়েছে।

অরিন্দম শীলের আসন্ন ছবি "ব্যোমকেশ গোত্র" ছবিতে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। ইতিমধ্যেই ছবিতে 'অজিত' চরিত্রে অভিনেতা পরিবর্তনের খবর টলিউডে আনাচে কানাচেতে রয়েছে। এবার জানা গেল ছবিতে সত্যকামের ভূমিকায় থাকছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। এই প্রথমবার ললনা পরিবেষ্টিত কোনও চরিত্রে দেখা যাবে অর্জুনকে।

ব্যোমকেশ গোত্রে অর্জুন! কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে

ছবিতে সত্যকামের ভূমিকা নিয়ে উচ্ছসিত অর্জুন। তিনি জানিয়েছেন প্রথমবার 'লেডিস ম্যান' -এর চরিত্রে থাকছেন তিনি। সঙ্গে ছবিতে তাঁর চরিত্রে রয়েছে কিছু নেগেটিভ শেড। সব মিলিয়ে সত্যকামের মতো চরিত্রে প্রথমবার দেখা যেতে চলেছে অর্জুনকে। এর আগে চকোলেট বয় হিসাবেই বেশিরভাগে ছবি ও ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে। সত্যকামের চরিত্রটি খুন হয়ে যায়, তারপরই ঘুরতে থাকে সিনেমার গল্পের চিত্রনাট্য।

অর্জুন জানিয়েছেন, ২১ বছরের সত্যকাম কলকাতাতে আসে প্রথমে ব্য়োমকেশের বাড়িতে। এক ধনী ব্যবসায়ীর ছেলে হিসাবে বেস পরিচিতি রয়েছে সত্যকামের। মুসৌরি থেকে আসা সত্যকামের ধরণা তাঁর জীবন বিপন্ন। কেউ তাঁর ওপর আঘাত হানতে পারে । এমন আশঙ্কা করতে থাকেন তিনি। এরইমধ্যে খুন হয়ে যায় সত্যকাম। এরপরই গল্প মোড় নিতে থাকে রহস্যময় দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+