'অ্যাভেঞ্জার্স'-এ সঙ্গীত পরিচালনায় এ আর রহমান! ফ্যানদের জন্য আসছে চমক

আসছে 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম' । তার আগে শোনা গেল, এবার ভারতীয় ফ্যানদের জন্য আলাদা করে এক বিশেষ গানের সঙ্গীত পরিচালনা করতে চলেছেন বিশ্ববন্দিত সঙ্গীতজ্ঞ এ আর রহমান।

আসছে 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম' । তার আগে শোনা গেল, এবার ভারতীয় ফ্যানদের জন্য আলাদা করে এক বিশেষ গানের সঙ্গীত পরিচালনা করতে চলেছেন বিশ্ববন্দিত সঙ্গীতজ্ঞ এ আর রহমান। 'স্লাডগ মিলিয়নিয়র' এ 'জয় হো' গানের সুরের মুর্চ্ছনায় রীতিমত তাক লাগিয়ে দিয়েছিলেন রহমান। এবার ফের একবার ভক্তদের মনে জায়গা করে নিতে চলেছেন তিনি।

অ্যাভেঞ্জার্স-এ সঙ্গীত পরিচালনায় এ আর রহমান! ভারতীয় ফ্যানদের জন্য আসছে চমক

আগামী ১ এপ্রিল মুক্তি পেতে চলেছে গানটি। এই গান তামিল তেলুগু , হিন্দিতে মুক্তি পাবে। আর সেই জন্যই ভারতীয় ভক্তদের কথা ভেবে রহমানকে দলে নিয়েছে মারভেল ইন্ডিয়া। এর আগে অ্যাভেঞ্জার্সের ইনউফিনিটি ওয়ার ভারতে ব্যাপক সাড়া পায়। বক্স অফিসে ক্রমেই বাণিজ্যিক সাফল্যের মুখ দেখতে থাকে ছবি। এবার 'এন্ডগেম' এর দিকে তাকিয়ে মারভেল ভক্তরা।

এদিকে গোটা ঘটনায় অত্যন্ত খুশি এ আর রহমান। তিনি জানিয়েছেন, তাঁর পরিবারেই মারভেলের কমিকসের ভক্তের সংখ্যা অনেক। তাঁর আশা যে ১ এপ্রিল ছবির গান মুক্তি পেলে খুশি হবেন তাঁর ভক্তরা।তথা মার্ভেল কমিকসপ্রেমীরাও। উল্লেখ্য, ২০০৮ সাল থেকে চালু হওয়া এই সিরিজ শেষ হতে চলেছে আসন্ন এন্ডগেম-এ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+