কেপটাউনের রাস্তায় উদ্দাম নৃত্য নববধূ অনুষ্কার, দেখুন ভাইরাল ভিডিও
কেপ টাউনের রাস্তায় অনুষ্কার নাচ এবার ভাইরাল হয়ে গিয়েছে।
বিয়ে করেছেন একমাসও হয়নি। বিয়ের গন্ধও গা থেকে যায়নি। তার মধ্যে হানিমুন কাটিয়ে বর বিরাটের সঙ্গে দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। গত একমাসে জীবন অনেকটা বদলে গিয়েছে সন্দেহ নেই। তবে পোস্ট হানিমুন সময়টাও ভালোই উপভোগ করছেন দুজনে। বিরাট খেলার প্রস্তুতিতে ব্যস্ত থাকলেও অনুষ্কা একাই চালিয়ে যাচ্ছেন।

কেপ টাউনের রাস্তায় অনুষ্কার নাচ এবার ভাইরাল হয়ে গিয়েছে। এক ভক্তের সঙ্গে রাস্তায় সকলের সামনে নাচতে দেখা যাচ্ছে অনুষ্কাকে। আগন্তুক ভক্তের তালে তাল মিলিয়ে উদ্দাম নেচে চলেছেন। আশপাশে অনেক লোকজন থাকলেও সেদিকে অনুষ্কার হুঁশ নেই। নাচ উপভোগ করছেন তিনি। আশপাশে দাঁড়ানো মানুষরাও যে যার মতো রয়েছেন।
So does anyone wants to shake a leg with @anushkasharma 💃 Hit up @letsconvo for more 🔥
A post shared by CONVO (@letsconvo) on
সূত্রের খবর, বিরাট দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে ব্যস্ত হয়ে পড়লে অনুষ্কা খুব তাড়াতাড়ি ফিরে এসে নিজের হোম প্রোডাকশনের সিনেমা পরী-র শ্যুটিং শেষ করবেন। এই সিনেমায় কাজ করছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও।












Click it and Unblock the Notifications