পূজা ও কুণালের বিয়েতে গোয়া যাচ্ছেন টলিউডের এই ‘প্রতারক’ জুটি
পূজা ও কুণালের বিয়েতে গোয়া যাচ্ছেন টলিউডের এই ‘প্রতারক’ জুটি
অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন কবে বিয়ে করবেন, তা নিয়ে অনুগামীদের কৌতুহল থাকলেও টলিউডের এই জুটির কিন্তু তা নিয়ে কোনও মাথাব্যাথা নেই। বরং টলিউডের পরিচিত মুখ পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল বর্মার বিয়েতে গোয়া রওনা দিচ্ছেন এই দুই তারকা 'প্রতারক’ জুটি।
আইনি মতে বিয়ে সেরেছিলেন
প্রসঙ্গত, করোনা আবহের মধ্যেই খুব ছোট করেই আইনি মতে বিয়ের অনুষ্ঠান করেছিলেন পুজা ও কুণাল। কথা ছিল পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই গ্র্যান্ডভাবে বিয়ে সারবেন। কিন্তু ছেলে কৃশিবের জন্মের কারণে সামাজিকভাবে বিয়েটা হয়নি। কিন্তু এবার সেই ইচ্ছা পূরণ করতে চলেছেন পুজা ও কুণাল।

কেন অঙ্কুশকে প্রতারক বলেন পূজা
পূজা তাঁর আনুষ্ঠানিক বিয়েতে এক প্রতারককে নিমন্ত্রণ করছেন এই খবর ছড়াতেই সকলেই অবাক হন। হঠাৎ করে অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে প্রতারক বলার কারণটা কি? আসল ঘটনা হল, অঙ্কুশের সঙ্গে কাজের সুবাদে ভাল বন্ধুত্ব পূজার। এ বছর জুন মাসে ছেলেকে নিয়ে কলকাতায় আসেন পূজা। তখন পূজার বাবার বাড়িতে ঐন্দ্রিলাকে নিয়ে হাজির হন অভিনেতা। আড্ডা, খাওয়াদাওয়ার পাশাপাশি জমে গিয়েছিল ক্যারমের আসর। জিততে মরিয়া অঙ্কুশ মজার ছলে পূজার মনোযোগে ব্যাঘাত ঘটান। আর একের পর এক গুটি পকেটে ঢোকান। তখনই হাসতে হাসতে পূজা বন্ধুকে 'চিটার' বা প্রতারকের তকমা দেন। আর সেই প্রতারকই আসবেন পূজার বিয়েতে।
গোয়ায় বসবে পুজা ও কুণালের বিবাহ বাসর
প্রসঙ্গত, ১৫ নভেম্বর, সোমবার গোয়ায় বসবে পূজা ও কুণালের বিয়ের আসর। শনিবার থেকে শুরু বলিউড দম্পতির বিয়ের আচার-অনুষ্ঠান। সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদ, দধিমঙ্গল সব বাঙালি রেওয়াজ মেনেই বিয়ে হবে। পূজা পালকিতে করে আসবেন, লাল বেনারসী, সোনার গয়নায় বাঙালি বধূবেশে ধরা দেবেন। আর কুণাল? এক দম বাঙালি বর। পূজার আবদার মেনে ধুতি-পাঞ্জাবি, টোপর সবই পরবেন। মা-বাবার বিয়েতে নিতবর অবশ্যই কৃশিব। সেও ধুতি-পাঞ্জাবি পরবেন। ইতিমধ্যেই পূজা ও কুণাল গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
কবে বিয়ে করছেন অঙ্কুশ–ঐন্দ্রিলা
পূজা ও কুণাল বিয়ে করলেও কবে অঙ্কুশ ও ঐন্দ্রিলা বিয়ের খবর জানাবেন তা নিয়ে কিছুই জানা যায়নি। দীর্ঘদিন ধরেই এই জুটি সম্পর্কে রয়েছেন। মাঝে এই দুই তারকা জুটির বিয়ে নিয়ে চর্চা শোনা গেলেও সবই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন দু'জনে। এখন ঐন্দ্রিলা ও অঙ্কুশ লিভ ইন করছেন। সম্প্রতি নতুন গাড়িও কিনেছেন। তবে সাতপাকে বাঁধা কবে পড়বেন সে নিয়ে এখনও দু'জনেই কিছুই জানাননি।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications