ধিনা ধিন ধা! সোনমের বিয়েতে কোন সারপ্রাইজ দিতে চলেছেল অনিল
বড় মেয়ের বিয়ে বলে কথা! তাও আবার এক সাক্ষাৎকারে অনিল কাপুর জানিয়েই দিয়েছিলেন, যে ছেলে মেয়েদের মধ্য়ে তিনি সবচেয়ে ভালোবাসেন সোনমকে।
বড় মেয়ের বিয়ে বলে কথা! তাও আবার এক সাক্ষাৎকারে অনিল কাপুর জানিয়েই দিয়েছিলেন, যে ছেলে মেয়েদের মধ্য়ে তিনি সবচেয়ে ভালোবাসেন সোনমকে। সেই প্রিয় সন্তানের বিয়েতে কোনও রকমের বড়সড় 'ধামাকা' রাখবেন না বলিউড তারকা অনিল কাপুর , তা হয় নাকি! আগামী ৮ মে বিয়ে করতে চলেছেন সোনম কাপুর। আর ঠিক তার আগের দিন সোনমের সঙ্গীত পার্টি। সেই দিনেই সকলকে তাক লাগাতে চলেছেন অনিল।

সোনমের বিয়েতে সঙ্গীত-এর আসরে সকলেই কিছু না কিছু পারফর্ম করছেন। অর্জুন থেকে করণ জোহর, জাহ্নবী সকলেই নিজের পারফরম্যান্স নিয়ে ব্যস্ত। তাঁদের প্রশিক্ষণ দিচ্ছেন কোরিওগ্রাফার ফারহা খান। তবে সকলের পারফরম্যান্সকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ কার্যত ছুঁড়ে দিলেন সোনমের বাব অনিল। তিনি মেয়ের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে নাচতে চলেছেন 'গল্লা গুড়িয়া' গানের সঙ্গে. আর অনিল একা নন। তাঁর সঙ্গে নাচবেন সতীশ কৌশিক ও অনুপম খের! একবারের জন্য শুধু দৃশ্যটি কল্পনা করুন! আপনার কল্পনাকে আরও উস্কে দিতে দেখে নিন গল্লাগুড়িয়া গানের আসল ভিডিও-টি।
এদিকে, বিয়ের আসর ঘিরে কার্যত সাজো সাজো রব সোনমদের বাড়িতে। একের পর এক বন্ধু আত্মীয়দের আসা যাওয়া শুরু হয়েছে বাড়িতে । জানি গিয়েছে, বিয়েতে স্বামী আনন্দ আহুজাকে 'অ্যম্বিশন' নামের একটি কবিতা উপহার দিতে চলেছেন সোনম। খবর, বিয়ের পর কিছু দিনের জন্য় ব্রেক নিতে চলেছেন সোনম। তারপর আবার নিজের কেরিয়ারে মনোনিবেশ করবেন তিনি। বিয়ের পর ১৪ ও ১৫ মে সোনমকে দেখা যাবে ক্যানেস ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটে।












Click it and Unblock the Notifications