দু’‌টি টিকা নেওয়া সত্ত্বেও করোনা আক্রান্ত, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরালেন শ্রীলেখা মিত্র

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরালেন শ্রীলেখা মিত্র

‌সাধারণ মানুষের পাশাপাশি টলিউডেও করোনা ভাইরাসের প্রকোপ তীব্রভাবে দেখা দিয়েছে। টলিউডের বহু তারকারাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে একজন হলেন শ্রীলেখা মিত্র। করোনার জোড়া টিকা নেওয়ার পরও তিনি কোভিডে কেন আক্রান্ত হলেন সেই বিষয়টি এখন তাঁকে বেশি করে ভাবাচ্ছে। ঘরের মধ্যে কোয়ারেন্টাইনে থাকাকালিন এই ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায়।

দু’‌টি টিকা নেওয়া সত্ত্বেও করোনা আক্রান্ত, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরালেন শ্রীলেখা মিত্র


সোমবার শ্রীলেখা তাঁর ফেসবুকে লেখেন, '‌কীসের জোড়া টিকা, কীসের কী? সবই যেন একটা বিরাট ষড়যন্ত্রের অঙ্গ।’‌ প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি থেকে অভিনেত্রী করোনা ভাইরাসে আক্রান্ত। তবে তিনি নিয়মিতভাবে নিজের স্বাস্থ্য সম্পর্কিত আপডেট যেমন দিচ্ছেন তেমনি অন্যান্য পোস্টও নজরে আসছে। সোমবারের এই পোস্টেও অনেকেই প্রতিক্রিয়া দিয়েছেন। অভিনেত্রীর বক্তব্যকে সমর্থন করেছেন অনেকে। অবশ্য এর আগের পোস্টেই শহরবাসীর মনোবল বাড়িয়ে অভিনেত্রী লেখেন, '‌কলকাতা জাস্ট ব্রিদ’‌।

২০২২ সাল শুরু হতে না হতেই টলিউডের একাধিক তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। রাজ চক্রবর্তী ও শুভশ্র গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পরমব্রত, দেব–রুক্মিণী, সোহম চকত্রবর্তী, বনি সেনগুপ্ত, কৌশানি, মিমি, ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋদ্ধি সেন সহ আরও অনেকে। এঁদের মধ্যে অনেকেই করোনার দু’‌টি টিকা নেওয়া সত্ত্বেও কোভিডে আক্রান্ত হয়েছেন। তবে তারকাদের প্রত্যেকেই বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। সোমবার দেব নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তিনি মাত্র চারদিনের মধ্যে কোভিড মুক্ত হয়েছেন তবে আগামী কয়েকটাদিন নিয়ম মেনে আইসোলেশনে কাটাবেন বলেই জানান অভিনেতা-সাংসদ।

সপ্তাহের প্রথম দিনই দেশের কোভিড গ্রাফ লাফিয়ে বেড়ে গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন, মৃত্যু হয়েছে ১৪৬ জনের। রবিবারের তুলনায় দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার ১২.৬ শতাংশ। পজিটিভিটি রেট ১৩.২৯ %। অ্যাকটিভ কেস বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ২৩ হাজার ৬১৯।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+