অনন্যা পাণ্ডের সঙ্গে 'ডিনার ডেট'-এ নামী বলি-তারকা! গুঞ্জন চরমে
বলিউডে এই মুহূর্তে অন্যতম গুঞ্জন তৈরি হয়েছে অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যাকে নিয়ে। 'স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২' ছবির মাধ্যমে অনন্যা বলিউডে ডেব্যু করতে চলেছেন।
বলিউডে এই মুহূর্তে অন্যতম গুঞ্জন তৈরি হয়েছে অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যাকে নিয়ে। 'স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২' ছবির মাধ্যমে অনন্যা বলিউডে ডেব্যু করতে চলেছেন। কিন্তু তার আগেই বলিউডে খবরের শিরোমা কাড়ছেন সুন্দরী অনন্যা।

সদ্য অনন্যা ও অভিনেতা কার্তিক আরিয়ানকে দেখা গিয়েছে একটি ডিনার ডেট-এ। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। মুম্বইয়ের একটি নামী রেস্তোরাঁয় কার্তিক ও অনন্যাকে একসঙ্গে দেখা যেতেই তাঁদের ঘিরে শুরু হয়েছে বহু আলোচনা। তবে ,করণ জোহরের ফিল্ম 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর অভিনেত্রী অনন্যাকে ঘিরে সম্ভাবনা ক্রমেই বাড়ছে ইন্ডাস্ট্রিতে। তবে কার্তিক আরিয়ানের সঙ্গে করণের সংম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে। ফলে অনন্যা -কার্তিকের সম্পর্ক ঘিরে অনন্য়ার কেরিয়ারে কোনও প্রভাব পড়তে পারে কীনা তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক!

এর আগে, নবাগতা অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে অনিল কাপুরের ছেলে হর্ষের সম্পর্ক নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়। পরে সারার মা অমৃতা বিষয়টি নিয়ে বেঁকে বসায়, আপাতত সারা ও হর্ষ সম্পর্কের মধ্যে নেই বলেই শোনা যাচ্ছে।












Click it and Unblock the Notifications