মাদক কাণ্ডে এখনও বাকি জিজ্ঞাসাবাদ, আগামিকাল ফের এনসিবি দফতরে আসবেন অনন্যা পাণ্ডে
মাদক কাণ্ডে এখনও বাকি জিজ্ঞাসাবাদ, আগামিকাল ফের এনসিবি দফতরে আসবেন অনন্যা পাণ্ডে
মুম্বই প্রমোদতরী রেভ পার্টি কাণ্ডে এবার নাম জড়িয়ে পড়ল বলিউড অভিনেত্রী তথা চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের। বৃহস্পতিবারই অনন্যা পাণ্ডে এনসিবির দফতরে তাঁর বয়ান রেকর্ডের জন্য উপস্থিত হন। প্রসঙ্গত, রেভ পার্টি মাদক কাণ্ডে অনন্যার নাম উঠে আসায় তাঁকে তলব করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এই একই মামলায় গ্রেফতার হয়েছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান সহ অন্যান্যরা। এদিন বিকেল চারটে নাগাদ 'দ্য স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’–এর অভিনেত্রী বাবা চাঙ্কি পাণ্ডের সঙ্গে এনসিবির মুম্বই দফতরে উপস্থিত হন।

২ ঘণ্টার বেশি জিজ্ঞাবাদ করার পর এনসিবি দফতর থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বেরিয়ে আসেন অনন্যা। জানা গিয়েছে যে ধৃত শাহরুখ পুত্র আরিয়ানের চ্যাটে নাম উঠে আসে অভিনেত্রীর। এরপরই এনসিবি তাঁকে তলব করেন। তবে অনন্যাকে ফের এনসিবি দফতরে হাজির হতে হবে বলে জানা গিয়েছে।
শোনা যাচ্ছে, এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়েই অনন্যাকে জিজ্ঞাসাবাদ করেন। সংবাদমাধ্যম সূত্রের দাবি, আরিয়ানের সঙ্গে যে অভিনেত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া গিয়েছে, তিনিই অনন্যা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার ফের অনন্যাকে এনসিবি দফতরে হাজির হতে বলা হয়েছে। শুক্রবার ১১টার সময় অভিনেত্রী নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে আসবেন। রেভ পার্টি থেকে উদ্ধার হওয়া মাদক কাণ্ডে তদন্তকারী এজেন্সি অভিনেত্রীকে আরও একবার জিজ্ঞাসাবাদ করতে চান। এর আগে এনসিবি অনন্যা পাণ্ডের খার পশ্চিমের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। এনসিবি সেখান থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নিয়ে আসে। সেগুলি এই মাদক কাণ্ডে খতিয়ে দেখা হবে।
বৃহস্পতিবার গোটা এনসিবি দফতরে পুলিশি নিরাপত্তা ব্যাপকভাবে ছিল। চাঙ্কি পাণ্ডে ও অনন্যা এনসিবি দফতরে আসার পরই সংবাদমাধ্যমের ভিড় উপচে পড়ছিল। মুম্বই মাদক কাণ্ডের তদন্তের খাতিরে এনসিবি আধিকারিকরা বৃহস্পতিবার শাহরুখ খান ও গৌরী খানের রাজকীয় বাংলো মন্নতে হানা দেন।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর মুম্বই উপকূলে গোয়াগামী প্রমোদতরীতে হওয়া রেভ পার্টিতে তল্লাশি অভিযান চালিয়ে এনসিবি আরিয়ান খান সহ সাতজনকে গ্রেফতার করে। এরপরই এনসিবি আরিয়ানকে তাদের হেফাজতে রেখে জেরা করার সময় বিভিন্ন তথ্য উঠে আসে। এনসিবি জানতে পারে যে আরিয়ান আন্তর্জাতিক মাদক চক্রের লোকেদের সঙ্গে যুক্ত। এনসিবির প্রমাণ পেশের ভিত্তিতে আদালতে বারংবার খারিজ হয়ে যায় আরিয়ানের জামিনের আবেদন। যদিও আরিয়ানের কাছ থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়নি। বর্তমানে আরিয়ান মুম্বইয়ের আর্থার জেলে রয়েছেন। তাঁর সঙ্গে দেখা করতে জেলে গিয়েছিলেন বাবা শাহরুখ খান। এখানে উল্লেখ্য, গত বছর বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনার সঙ্গেও মাদক কাণ্ড জড়িয়ে গিয়েছিল। সেই সময়ও এনসিবি বলিউডের একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications