আনন্দ আহুজাকে নিয়ে আপসেট রণবীর সিং, কিন্তু কেন

গলাবন্ধ শেরোয়ানির সঙ্গে স্পোর্টস শু পরেছিলেন বলে আনন্দ আহুজাকে নিয়ে আপসেট ছিলেন রণবীর।

দিল্লীর ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সদ্য বিয়ে সেরেছেন সোনম কাপুর। কিন্তু সোনমের মাসতুতো ভাই রণবী সিং নাকি বিয়ের দিন আনন্দ কাপুরকে নিয়ে 'আপসেট' ছিলেন। ৭ই মে সোনমদের 'মেহেন্দী' এবং 'সংগীত' অনুষ্ঠান হয়। ৮ তারিখ বিয়ের অনুষ্ঠানে অবশ্য পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া আর কেউ নিমন্ত্রিত ছইলেন না। তবে সন্ধ্যায় এক পাঁচতারা হোটেলে রিসেপশনে বলিউডের চাঁদের হাট বসেছিল।

আনন্দের ব্যাপারে আপসেট রণবীর

এই সবকটি অনুষ্ঠানেই সোনমের পরিবারের সকলেই ছিলেন। ছিলেন না কেবল রণহীর সিং। ৬-৭ তারিখে যেসব অনুষ্ঠান হয়েছে তার কোনওটিতেই ছিলেন না রণবীর। তবে ৮ মে রণবীর বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। রিসেপশনেও উপস্থিত ছিলেন। শুধু উপস্থিত থাকা না, মঞ্চে উঠে সোনম অভিনিত দিল্লি সিক্সের গান 'মাসাকলি' গান গেয়ে মাতিয়ে দেন আসর। নব দম্পতি সোনম ও আনন্দের সঙ্গে একাধির সেলফি তুলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু তাও নাকি বিয়ের দিন আনন্দকে নিয়ে সন্তুষ্ট ছিলেন না। সোশাল মিডিয়ায় পোস্ট করা সোনমের স্বামী আনন্দের একটি বার্তায় ফ্যানদের মধ্যে জল্পনা আপরও বেড়েছে। আলোচনা শুরু হয়েছে আনন্দ-রণবীরের মধ্যে সব ঠিকঠাক আছে তো?

ঘটনাটা ঠিক কী? না সিরিয়াস কিছু না। একেবারেই শালা-জামাইবাবুর মস্করা। আনন্দ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বিয়েতে আনন্দের পরা জুতো একেবারেই নাপসন্দ ছিল রণবীরের। আনন্দ লেখেন, 'রনবীর সিংহ আমার জুতো নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না। নেহাত আমার বিয়ে, তাই সেদিন আমায় ছাড় দেন।'

বিয়ের দিন আনন্দ একটি ক্রিম রঙা বন্ধগলার শেরোয়ানি পরেছিলেন। কিন্তু পায়ে ছিল স্পোর্টস শু। যা মোটেই ভালভাবে নেননি রণবীর সিং। ফ্যাশন বিষয়ে খুবই সচেতন রণবীর। কাজেই এটাই স্বাভাবিক। ফ্যানদের আশা অপছন্দটা শুধু জুতোর মধ্যেই সীমাবদ্ধ। আর কিছু নুয়ে রণবীর নিশ্চয়ই আনন্দের ওপর আপসেট নন। তবে আনন্দকেও মাথায় রাখতে হবে, এখন তিনি বলিউড পরিবারেরও একজন সদস্য। আর স্ত্রী সোনম তো ফ্যাশন সেন্সের জন্য রীতিমতো খ্যাত। তাই শেরোয়ানির সঙ্গে স্পোর্টস শু পরাটা এবার ছাড়তেই হবে তাঁকে।

সোনম ও আনন্দের বিয়ের রিসেপশনে উপস্থিত ছিল প্রায় গোটা বলিউডই। শাহরুখ খান, সালমান খান, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, রেখা, রানী মুখার্জী, আলিয়া ভাট, রণবীর কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান, অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না, ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্দেজ, মাধুরি দীক্ষিত- নেনি, করণ জোহর এবং স্বরা ভাস্কর প্রত্য়েকেই ছিলেন স্টাইল স্টেটমেন্টের চুড়ামনি। এদের গ্রহে থাকতে গেলে আনন্দকে তো একটু পাল্টাতেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+