অটল বিহারীর প্রয়াণে শোকাহত বলিউড ,শেষ শ্রদ্ধা অমিতাভ থেকে লতার

একজন প্রধানমন্ত্রী, রাজনৈতিক নেতা, লেখক, তথা একজন দেশনায়ক হিসাবে তাঁর ব্যপ্তি কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে। অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণের খবর উঠে আসতেই শোকাহত গোটা দেশ।

একজন প্রধানমন্ত্রী, রাজনৈতিক নেতা, লেখক, তথা একজন দেশনায়ক হিসাবে তাঁর ব্যপ্তি কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে। অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণের খবর উঠে আসতেই শোকাহত গোটা দেশ। দিল্লিতে তাঁর বাসভবন তথা বিজেপি হেডকোয়ার্টারে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করতে হাজার হাজার মানুষ ভিড় করে রয়েছেন। এমন এক দাপুটে নেতা তথা অন্যতম সফল প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছে বলিউডও।

অমিতাভ বচ্চন

শুধু রাজনৈতিক নেতা হিসাবে নয়, অটল বিহারীকে মহান কবি হিসাবে স্মরণ করে এদিন শ্রদ্ধার্ঘ জানান অমিতাভ বচ্চন।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়াও এদিন শ্রদ্ধা জানান প্রয়াত দেশনেতার প্রতি। অটলবিহারীর প্রয়াণে প্রিয়াঙ্কা শ্রদ্ধা অর্পণ করেন।

রজনীকান্ত

রজনীকান্ত এদিন টুইটারে এক আবেগঘন এক পোস্ট করেন। পাশাপাশি অটলবাহারীর আত্মার শান্তি কামনা করেন।

লতা মঙ্গেশকর

প্রখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর এদিন অটলবিহারী বাজপেয়ীকে 'ঋষিতুল্য' হিসাবে আখ্যা দেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে তিনি কতটা শোকাহত তা উঠে আসে তাঁর পোস্ট-এ।

রণদীপ হুদা

অভিনেতা রণদীপ হুদাও এদিন টুইটারে শ্রদ্ধা জানান অটলবিহারী বাজপেয়ীকে। যে টুইটবার্তার গোটাটাই ছিল আবেগঘন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+