বিয়ের দু’‌দিন আগেই ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু কেন?

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে অভিযোগ

দু’‌দিন বাদেই রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার বিলাসবহুল রিসর্টে হতে চলেছে বলিউডের হট কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের গ্র্যান্ড ওয়েডিং। এক এক করে সব অতিথিরা এসে উপস্থিত হচ্ছেন জয়পুরে। সোমবারই ভিকি ও ক্যাটরিনা পৌঁছে গিয়েছেন রাজস্থানে। বিয়ের এই তোড়জোড়ের মাঝেই নতুন বিপত্তি দেখা দিল। রাজস্থানের এক আইনজীবী নৈত্রবিন্দ সিংহ যাদোয়ুঁ ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

বিয়ের দু’‌দিন আগেই ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু কেন?


রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে বিয়ে করবেন ভিকি–ক‍্যাট জুটি। এ খবর অনেকদিন আগেই জেনে গিয়েছেন সকলে। জানিয়ে রাখি, এই কেল্লা চৌথ কা বারওয়ারা নামেও পরিচিত। কারণ এই এলাকাতেই রয়েছে খ‍্যাতনামা চৌথ মাতা মন্দির। সমস‍্যাটা হয়েছে, ওই মন্দিরে যাওয়ার রাস্তা ৬ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আটকে দেওয়া হয়েছে ভিকি–ক‍্যাটরিনার বিয়ের তোড়জোড়ের জন‍্য। এর জেরেই পুলিসে অভিযোগ দায়ের। মন্দিরে যাওয়ার জন‍্য রাস্তা সবসময় খুলে রাখতে হবে, এমনি দাবি জানিয়েছেন ওই আইনজীবী। সেই হোটেলের ম্যানেজার, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল ও জেলাশাসকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ওই আইনজীবী।

ওই আইনজীবী জানিয়েছেন যে এই রাস্তা বন্ধের কারণে ভক্তদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অভিযোগে মন্দিরের রাস্তা খুলে দেওয়ার জন্য বলা হয়েছে। ওই আইনজীবী জানান যে তাঁর এই বিয়ে নিয়ে কোনও ক্ষোভ নেই। তবে চৌথ কা বারওয়ারা শতাব্দী পুরনো চৌথ মাতার মন্দির। প্রতিদিন এই মন্দিরে পুজো দেওয়ার জন্য শত শত পুর্ণার্থীরা আসেন। আর হোটেল সিক্স সেন্সেস মন্দির যাওয়ার রাস্তাতেই পড়ে। ৬ থেকে ১২ ডিসেম্বর জেলা শাসকের নেতৃত্বেই হোটেল ম্যানেজার মন্দিইরে যাওয়ার প্রধান রাস্তাটি বন্ধ করে রাখেন। আর যে কারণে ভক্তেরা মন্দিরে যাওয়ার জন্য সমস্যায় পড়েছে। অর্থাৎ বিয়ের কারণে এই রাস্তাটি ৬ দিনের জন্য বন্ধ রাখা হবে।

অন্যদিকে, রাজস্থানের সাওয়াই–মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বলিউডের সাম্প্রতিককালের সবথেকে চর্চিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে বলে কথা। সূত্রের খবর, যে ইভেন্ট কোম্পানিকে এই বিয়ের সমস্ত দায়-দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা বিদেশ থেকে ক্রিস্টাল বল ও ঝাড় লণ্ঠন আনিয়েছেন। বিয়েতে গোটা ব্যাপারটাই রাজকীয় হওয়া চাই, তাই এমন ব্যবস্থা। হোটেলে খুব শীঘ্রই এই সমস্ত জিনিস সাজানো হবে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+