অরমান– অনিশার বিয়ের রিসেপশনে একসঙ্গে দেখা গেল আলিয়া–রনবীরকে
অরমান– অনিশার বিয়ের রিসেপশনে একসঙ্গে দেখা গেল আলিয়া–রনবীরকে
নিজেদের সম্পর্কের খবর প্রকাশ্যে না আনলেও, বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের দু’জনকে একসঙ্গে দেখে সকলেই এটা অনুমান করতে পারেন যে রনবীর কাপুর আর আলিয়া ভাট চুটিয়ে প্রেম করছেন। মঙ্গলবার অরমান জৈন ও অনিশা মালহোত্রার বিয়ের রিসেপশনে একসঙ্গে দেখা গেল আলিয়া–রনবীরকে। এই জুটি দিল্লির হাসপাতালে ভর্তি ঋষি কাপুরকে দেখতেও গিয়েছিলেন। অরমান ও অনিশার রিসেপশনে রনবীর ও আলিয়া দু’জনকেই অসাধারাণ লাগছিল। তাঁদের সঙ্গে ছিলেন রনবীরের মা নীতু কাপুর, যিনি তাঁর নীল–সবুজ স্যুটে দারুণ চমক দিচ্ছিলেন।
আলিয়া ও রনবীরের পোশাক
যেহেতু উপলক্ষ্য বিয়ে, তাই ভারতীয় পোশাককেই বেছে নিয়েছিলেন আলিয়া ও রনবীর। পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েন দু'জনেই। গোলাপি ও বেগুনি রঙের লহেঙ্গাতে আলিয়াকে দারুণ সুন্দরী লাগছিল, মাথায় পরা মাঙ্গটিকা তাঁর রূপকে দ্বিগুন করে তুলেছিল। অন্যদিকে রনবীর নীল রঙের বন্ধগলা শেরওয়ানি পরেছিলেন এবং সাধারণ একটি কালো জুতো। একেবারেই ভারতীয় লুকসে দারুণ লাগছিল রনবীরকে।

রনবীর–আলিয়ার প্রেম
অরমান ও অনিশার বিয়ের রিসেপশনে বসেছিল চাঁদের হাত। যেখানে রনবীর ও আলিয়াকে একসঙ্গে ঢুকতে দেখে সকলেরই নজর তাঁদের দিকেই ছিল। তাঁরা তাঁদের সম্পর্ককে সকলের সামনে না আনলেও ইতিমধ্যেই এই সম্পর্কে সিলমোহর দিয়েছে দুই পরিবারই। আলিয়াকে প্রায়ই কাপুর পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। এমনকী গত বছর কাপুর পরিবারের ক্রিসমাসের মধ্যাহ্নভোজনে পারিবারিক ছবিতেও আলিয়ার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। কাপুর পরিবারও যে আলিয়াকে পছন্দ করছে তা বিভিন্ন ছবি দেখে বোঝা যাচ্ছে।
অন্য অতিথিরা
আলিয়া-রনবীরের পাশাপাশি এই রিসেপশনে উপস্থিত ছিলেন আরএক জুটি মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। এছাড়াও বরুণ ধাওয়ান-নাতাশা দালাল, তারা সুতারিয়া, কিয়ারা আদবানি, সোনম কাপুর, রেখা, নিলম, অমৃতা অরোরা, অনন্যা পাণ্ডে, শাহরুখ খান-গৌরী, জিতেন্দ্র-শোভা কাপুর, রাণি মুখার্জি, রবীনা ট্যান্ডন, সোহা আলি খান-কুণাল খেমু, করণ জোহর, শিল্পা শেঠি, বনি কাপুর, আম্বানি পরিবার ও অরমানের পরিবারের পক্ষ থেকে করীনা কাপুর, করিশ্মা কাপুর ও শ্বেতা বচ্চন নন্দা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications