আইভরি রঙের রাজকীয় সাজ পরনে, সব্যসাচীর রয়্যাল পোশাকে বিয়ে করলেন রণবীর–আলিয়া

আইভরি রঙের রাজকীয় সাজ পরনে, সব্যসাচীর রয়্যাল পোশাকে বিয়ে করলেন রণবীর–আলিয়া

বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই তাঁরা বিয়ের সময় কোন ডিজাইনারের পোশাক পরেছিলেন তা নিয়ে কৌতুহলের শেষ নেই ভক্তদের। বলিউডের অন্যান্য তারকা জুটির মতো রণবীর ও আলিয়াও সব্যসাচীর পোশাকে সেজে উঠেছিলেন এবং তাঁদের রয়্যাল লুকস ইতিমধ্যেই যথেষ্ট প্রশংসিত।

আইভরি রঙের রাজকীয় সাজ পরনে, সব্যসাচীর রয়্যাল পোশাকে বিয়ে করলেন রণবীর–আলিয়া


বিয়ের পোশাক ডিজাইনের দায়িত্বে যখন সব্যসাচী মুখোপাধ্যায় তখন বর–কনের লুকস রাজকীয় হতে বাধ্য। কিন্তু অন্য বলিউডি কনের চেয়ে আলিয়ার সাজ ছিল একটু অন্যরকম। লাল, গোলাপি, কমলা লেহঙ্গার বদলে হাতে রঙ করা আইভরি রঙের অরগ্যাঞ্জা শাড়ি বেছে নিয়েছিলেন তিনি। গোটাপাট্টির কারুকাজের বদলে শাড়ি এবং হাতে বোনা টিস্যু ওড়নায় ছিল সোনালি জড়ি এবং চুমকির কাজ। সেই সুতোর টানে বিয়ের প্রজাপতি ফুটে উঠেছিল আলিয়ার লেহঙ্গায়। মাথায় ছিল সব্যসাচীরই তৈরি ব্যান্ড। কিন্তু চুল খোলা। আলিয়া পরেছিলেন সব্যসাচীর হেরিটেজ গয়না, যাতে ছিল আনকাট হিরে ও মুক্তো বসানো।

আইভরি রঙের রাজকীয় সাজ পরনে, সব্যসাচীর রয়্যাল পোশাকে বিয়ে করলেন রণবীর–আলিয়া


অন্যদিকে রণবীর পরেছিলেন আইভরি রঙের সিল্ক শেরওয়ানি, সঙ্গে সব্যসাচার হিরে বসানো বোতাম, সিল্ক অরগ্যাঞ্জা সাফা ও শাল, যাতে জরি মরোরির এমব্রয়ডারির কাজ ছিল। বরমালাও ছিল অন্য রকম। বেল ফুল আর জিপসি দিয়ে তৈরি বরমালা যেমন অন্য রকম, তেমনই আলিয়ার কলিরে সোনালির বদলে ছিল রূপোলি রঙের। আলিয়া একেবারেই ছিলেন নো মেকআপ লুকসে।

আইভরি রঙের রাজকীয় সাজ পরনে, সব্যসাচীর রয়্যাল পোশাকে বিয়ে করলেন রণবীর–আলিয়া

বিয়ের পর রণবীর ও আলিয়া বাস্তুর ছাদে উঠে ফটোশুট করেন। আলিয়া বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন, যেখানে আলিয়া ও রণবীর একে–অপরকে চুম্বন দিচ্ছেন। রণবীর-আলিয়ার মুখের হাসিই বলে দিচ্ছিল দিনটি তাঁদের কাছে কতটা প্রিয়। বিয়ের পর নবদম্পতি সংবাদমাধ্যমের সামনেও আসেন। রণবূর কোলে তুলে নেন তাঁর বধূকে। খুব শীঘ্রই হয়ত নবদম্পতি তাঁদের গ্র‌্যান্ড রিসেপশন পার্টি করবেন মুম্বইতে যেখানে চাঁদের হাট বসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+