(ছবি) প্রাক্তন বান্ধবী রবিনা ট্যান্ডনকে নিয়ে হঠাৎ কী বললেন অক্ষয় ?
এক সময়ে অক্ষয় কুমার-রবিনা ট্যান্ডনের সম্পর্কের কথা রটলেও, কয়েক বছর বাদে তাঁদের সম্পর্ক বিচ্ছেদের খবরও আসতে থাকে। এই ঘটনার বহু বছর বাদে রবিনা সম্পর্কে হঠাৎ মুখ খুলেন অক্ষয়।
৯০ এর দশকে বলিউডে কান পাতলেই শোনা যেত অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন জুটির সম্পর্কের কথা। ১৯৯৪ সালে রাজীব রাই পরিচালিত 'মোহরা' -ছবিতে এই জুটি মন জয় করে নিয়েছিল সিনেমা প্রেমীদের।
অনেকেই তখন বলেছিলেন, দুজনের ব্যক্তিগত সম্পর্কের রসায়ন ধরা পড়েছে স্ক্রিনেও। মোহরা ছাড়াও 'বারুদ' , 'দাভা' ইত্যাদি একের পর এক ছবিতে হিট জুটি ছিলেন তাঁরা। সম্পর্কের বিষয়ে দুজনে সেভাবে প্রকাশ্যে কিছু না জানালেও সেসময়ে তাঁদের নিয়ে বহু কিছু রটতে থাকে বি-টাউনে। কয়েক বছর বাদে তাঁদের সম্পর্ক বিচ্ছেদের খবরও আসতে থাকে। এঘটনার বহু বছর বাদে রবিনা সম্পর্কে হঠাৎ মুখ খুলেন অক্ষয়।
{photo-feature}












Click it and Unblock the Notifications