ধুতি-পাঞ্জাবীতে বাঙালি বেশে লড়াকু অক্ষয়! দেখুন 'গোল্ড'-এর ট্রেলার ভিডিও
স্বাধীনতার পূর্ববর্তী সমাজের প্রেক্ষাপট। সেখানে এক হকি খেলোয়াড়ের স্বপ্নের উড়ান। স্বপ্নকে জয় করতে অস্বাভাবিক লড়াই। কখনও লড়াই মাঠের মধ্যে কখনওবা তার বাইরে।
স্বাধীনতার পূর্ববর্তী সমাজের প্রেক্ষাপট। সেখানে এক হকি খেলোয়াড়ের স্বপ্নের উড়ান। স্বপ্নকে জয় করতে অস্বাভাবিক লড়াই। কখনও লড়াই মাঠের মধ্যে কখনওবা তার বাইরে। একদিকে সারা দেশ জ্বলে উঠেছে স্বাধীনতা লাভের উত্তেজনায় , আরেক দিকে হকি খেলোয়াড়ের লড়াই দেশের হয়ে খেলার জন্য। এমন এক গল্পের আঙ্গিকে ধরা দিয়েছে অক্ষয় কুমার অভিনীত 'গোল্ড'-এঅর ট্রেলার।

সত্যি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ছবি 'গোল্ড' তুলে ধরেছে বাঙালি ঘরের ছেলে তপন দাসের কাহিনি। পেশায় একটি সংস্থার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তপনের স্বপ্ন দেশের হয়ে হকি খেলার। শুধু খেলা নয়, দেশের হয়ে গোল্ড মেডেল জেতাকেই পাখীর চোখ করে রেখেছেন তপন।১৯৩৬ থএকে ১৯৪৮ সাল, ১২ বছরের লড়াইয়ের পর সেই স্বপ্ন কি জয় কার সম্ভব হয়? এ প্রশ্নের পরতে পরতে উত্তর দেবে ছবি। তবে তার আগে দেখে নেওয়া যাক মৌনী রায় - অক্ষয় কুমার অভিনীত ছবি 'গোল্ড' -এর ট্রেলার।
এই ছবির মাধ্যমে বলিউড ফিল্মে প্রথমবার পা রাখছেন টেলিভিশন অভিনেত্রী মৌনী রায়। উল্লেখ্য, ছবির নির্মাতাদের দাবি এই ছবি কোনও বায়োপিক নয়। তবে একাধিক সত্য ঘটাকে জুড়ে তৈরি করা হয়েছে ছবির চিত্রনাট্য। মৌনী রায় ছবিতে অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় রয়েছেন। অক্ষয় , মৌনী ছাড়াও ছবিতে অভিনয় করছেন অমিত সাধ, কুনাল কাপুর, বিনীত কুমার সিং।












Click it and Unblock the Notifications