করোনা ঠেকাতে জনতা কার্ফু মোদীর, সমর্থনের আবেদনে টুইট অক্ষয়, অমিতাভের
করোনা ঠেকাতে জনতা কার্ফু মোদীর, সমর্থনের আবেদনে টুইট অক্ষয়, অমিতাভের
করোনা ঠেকাতে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই করোনা মহামারি মোকাবিলায় জনতা কার্ফু পালন করার আহ্বান জানিয়েছেন তিনি। ২২ মার্চ সারাদিনব্যাপী চলবে এই কার্ফু।

অনুরাগীদের জনতা কার্ফু সমর্থনের আবেদন
এমতাবস্থায় এবার মোদীর সিদ্ধান্তের সমর্থনে টুইট করতে দেখা গেল দুই বিখ্যাত বলিউডি স্টার অক্ষয় কুমার ও অমিতাভ বচ্চনকে। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়া পোস্টে তারা তাদের অনুরাগীদেরও জনতা কার্ফু পালনের আহ্বান জানান। একইসাথে টুইট পোস্টের মাধ্যমে এই সংকটময় পরিস্থিতিতে দেশকে রক্ষা করতে এই প্রয়াসের জন্য মোদীকে সাধুবাদ জানান অক্ষয়।

কার্ফু সমর্থন অজয় দেবগন এবং আয়ুষ্মান খুরানারও
একইসাথে বলিউডের আরও একাধিক অভিনেতা সোশ্যাল মিডিয়ায় তাদের ভক্তদের করোনা মোকাবিলায় ভক্তদের জনতা কার্ফু পালন করার আবেদন জানান। একইসাথে তারা মোদীর উদ্যোগকেও বাহবা দেন। এই তালিকায় অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারের পাশাপাশি রয়েছে অজয় দেবগন এবং আয়ুষ্মান খুরানাও।

দেশবাসীকে নিরাপদে থাকার অনুরোধ বিগ বি-র
দেশবাসীকে নিরাপদে থাকার জন্য অনুরোধ জানিয়ে বিগ বি লিখেন, "আমি ২২ মার্চ সকাল ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত জনতা কার্ফুকে সমর্থন করছি। এই সংকটজনক পরিস্থিতিতে প্রয়োজনীয় পরিষেবাগুলি চালিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রমকারী সকল দেশবাসীকে আমি সাধুবাদ জানাই। সকলে এক হন , নিরাপদে থাকুন।"












Click it and Unblock the Notifications