মুকেশ পুত্র আকাশ আম্বানির 'এনগেজমেন্ট'-এ হাজির শাহরুখ থেকে ক্যাট, দেখুন অ্যালবাম

কোটিপতি তথা এদেশের অন্যতম বিজনেস টাইকুন মুকেশ আম্বানির পুত্র আকাশের এনগেজমেন্ট কিছুদিন আগেই হয়েছিল একট ছোট ঘরোয়া আয়োজনে।

কোটিপতি তথা এদেশের অন্যতম বিজনেস টাইকুন মুকেশ আম্বানির পুত্র আকাশের এনগেজমেন্ট কিছুদিন আগেই হয়েছিল একট ছোট ঘরোয়া আয়োজনে। এবার সেই বাগদান উপলক্ষ্যে পার্টি দিলেন খোদ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর কর্ণধার মুকেশ আম্বানি। মুম্বইয়ের ধীরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত হয় এই অনুষ্ঠান।

হাজির ঐশ্বর্য

হাজির ঐশ্বর্য

মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে এদিন আম্বনি পরিবারের অনুষ্ঠানে ঢুকতে দেখা যায় ঐশ্বর্যকে। কালো পোশাকে যতটা উজ্জ্বল ছিলেন ঐশ্বর্য ততটাই মিষ্টি লাগছিল মেয়ে আরাধ্যাকে।

হাজির শাহরুখ

হাজির শাহরুখ

অভিনেতা শাহরুখ খান এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন। কালো স্যুটে এসআরকে এক্কেবারে অন্য রকম মেজাজে ধরা দেন তিনি।

ক্যাটরিনার উপস্থিতি

ক্যাটরিনার উপস্থিতি

এদিন গোলাপী রঙের পোশাকে আকাশ আম্বানির বাগদান-এ হাজির হন অভিনেত্রী ক্যাটরিনা কাইফও।

জন -এর পোজ!

জন -এর পোজ!

আম্বানি পরিবারের এই অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা জন আব্রাহাম।

 কিরন রাও

কিরন রাও

আমির খানের স্ত্রী তথা পরিচালক কিরন রাও -এই অনুষ্ঠানে সামিল হন। তবে , ব্যস্ততার মধ্যে অনুষ্ঠানে আসারা সময় করে উঠতে পারেননি আমির।

জাহির-সাগরিকা

জাহির-সাগরিকা

কিছুদিন আগেই বিয়ে হয়েছে ক্রিকেটার জাহির খান ও অভিনেত্রী সাগরিকা ঘাটের। এদিনের অনুষ্ঠানেও নবদম্পতিকে দেখা যায়।

উজ্জ্বল দম্পতি

উজ্জ্বল দম্পতি

আকাশ আম্বানি ও শ্লোকা মেহতাকে এই অনুষ্ঠানে খুবই সুন্দর লাগছিল। পশ্মিমী ঘরানারা সাজে এদিন নিজেদের পেশ করেন আকাশ-শ্লোকা।

করণের সঙ্গে সেলফি

করণের সঙ্গে সেলফি

করণ জোহরও এদিন হাজির হন আকাশ-শ্লোকার বাগদানে। নবদম্পতি এদিন করণের সঙ্গে একজায়গায় সেলফিও নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+