মুক্তির আগেই সিংঘম এগেইন-এর কাছে হেরে ভূত ভুলভুলাইয়া ৩! কীভাবে সম্ভব জানেন?
একদিকে মঞ্জুলিকা আর অন্যদিকে অজয় দেবগন রোহিত শেট্টি জুটি। আর এবার কিছুটা হলেও পাল্লা ভারী থাকল সিংঘমের দিকেই! আসন্ন কালীপুজোয় মুক্তি পেতে চলেছে এই দুই হাই ভোল্টেজ ছবি। দুটি ছবিরই আগের ভাগগুলি বক্স অফিসে ঝড় তুলেছে। তাই এবার দীপাবলিতে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা এককথায় আগে থেকেই স্থির ছিল। অবশেষে সেটাই সত্যি হলো।
অক্ষয় কুমার, বিদ্যা বালান, আমিশা প্যাটেলের হাত ধরে ভুল-ভুলাইয়া দর্শন করেছেন গোটা ভারতের মানুষ। গান থেকে গল্প টানটান উত্তেজনায় পূর্ণ ছিল ভুলভুলাইয়ার প্রথম পার্ট। বক্স অফিসেও দুর্দান্ত সফল হয়েছিল প্রিয়দর্শন পরিচালিত এই সিনেমা। জনপ্রিয় চরিত্র রুহ বাবা হিসাবে ভুল ভুলাইয়া ৩-এর হাত ধরে বড় পর্দায় ফিরছেন অভিনেতা কার্তিক আরিয়ান।

সম্প্রতি ছবির টিজার মুক্তি পেয়েছে। আর সেখানেই মেগা চমক দিয়েছেন মেকাররা। কারণ ভুলভুলাইয়ার তিন নম্বর পার্টে আবার ফিরছেন বিদ্যা বালান। মঞ্জুলিকা রূপে তাঁর ঝলকও দেখা গিয়েছে টিজারে। তবে তার থেকেও বড় বিষয় হল, এবার ভুল ভুলাইয়া ৩-এ বিশেষ ভূমিকায় দেখা যাবে বলিউডের ধক ধক গার্ল মাধুরী দীক্ষিতকেও! তবে তাঁর চরিত্র ঠিক কী হতে চলেছে সে বিষয়ে খোলসা করেননি মেকাররা।
এদিকে আবার এই দীপাবলিতে 'ভুল-ভুলাইয়া৩’-এর সঙ্গেই মুক্তি পেতে চলেছে আরও এক ব্লকবাস্টার ছবির 'সিংঘম'-এর সিক্যুয়াল 'সিংঘম এগেইন'। আর সেখানেই নতুন ম্যাজিক নিয়ে ফিরছেন অজয় দেবগন ও রোহিত শেট্টির জুটি।
দুটি ছবির নির্মাতারা তাঁদের ছবিটির মুক্তির দিনক্ষণ ঘোষণা করেছিলেন তখনই পরিষ্কার হয়ে যায় যে বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। শোনা গিয়েছে, ভুল ভুলাইয়া৩’-এর ১৩৫ কোটি টাকার নন-থিয়েট্রিক্যাল চুক্তি হয়েছে। আর অপরদিকে সিংঘম এগেইন’-এর নন-থিয়েট্রিক্যাল চুক্তি ২০০ কোটি টাকার বেশি আয় করেছে। আর এতেই মুক্তির আগে কিছুটা হলেও এগিয়ে সিংঘম এগেইন।
একদিকে অজয় দেবগনের সঙ্গে কেরামতি দেখবেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অক্ষয় কুমার এবং অর্জুন কাপুর। আর অন্যদিকে সকলকে চমকে দিতে আসছেন বিদ্যা বলেন, মাধুরী দীক্ষিত, কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি। এবার শেষ বাজি কে মাত করে সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications