ঐশ্বর্যের ম্যানেজারকে শাহরুখ আগুন থেকে রক্ষা করতেই সলমনের মন্তব্য উঠে এলো! কী বললেন অ্যাশের প্রাক্তন
বচ্চন পরিবারে তখন পার্টির মেজাজ তুঙ্গে। তার ৩টে নাগাদ তখন সেলেবরাও ছিলেন দিওয়ালি পার্টিতে বুঁদ হয়ে। এমন সময় ঐশ্বর্য রাইয়ের ম্যানেজার অর্চনার লেহেঙ্গাতে আগুন ধরে যায়। মুহূর্তে হুলুস্থুলু পড়ে যায়। সেই সময়ে শাহরুখ খান নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অর্চনাকে রক্ষা করেন। এমন ঘটনা শুনতেই ঐশ্বর্যর প্রাক্তন প্রেমিক সলমনের মন্তব্য উঠেে এলো।

'হিরো ও হোতা হ্যায়, জো আগ মে কুদকে , বুঝাকে, বাচাতা হ্যায়'.. ঠিক এই বাক্য দিয়েই শাহরুখের কাজকে নায়কোচিত বলে মন্তব্য করেন সলমন খান। সলমনের দাবি, শাহরুখ প্রকৃত নায়ক বলেই এভাবে বাঁচাতে পেরেছেন ঐশ্বর্যর ম্যানেজার অর্চনাকে।
এর আগে, দিওয়ালির দিন সকলে যখন পার্টির মেজাজে ব্যস্ত, তখন বচ্চন পরিবারের গৃহবধূ ঐশ্বর্য রাইয়ের ম্যানেজার অর্চনার লহেঙ্গায় আগুন লেগে যায় আচমকা। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রীতিমতো হতবাক হয়ে যান অর্চনা। এমন সময় শাহরুখ ঝুঁকি নিয়েই কার্যত অর্চনাকে বাঁচানোর চেষ্টা করেন। এরপর অর্চনাকে উদ্ধারও করেন তিনি। এরপর অসুস্থ অর্চনাকে তড়ঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে ।












Click it and Unblock the Notifications